গণধর্ষণের পর ফের ধর্ষণ গাড়িতে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গণধর্ষণের পর ফের ধর্ষণ গাড়িতে

গুরগাঁওয়ের পুনহানা এলাকায় অপহরণের পর গণধর্ষণ করা হয় ১৫ বছরের কিশোরীকে৷ রক্তাক্ত, বিধ্বস্ত অবস্থায় মেয়েটি বাড়ি ফেরার জন্য রাস্তায় জনৈক দুই ব্যক্তির গাড়িতে কাতর ভাবে লিফট চায়৷ লিফট দেব বলে গাড়িতে তোলে ওই ব্যক্তিরা৷

 তারপ…

 তারপর গণধর্ষিত ওই কিশোরীকে তারা আবার ধর্ষণ করে৷এই নৃশংস ঘটনাটি ঘটেছে গত ৩০ জুলাই৷ কিন্তু মেয়েটি ভয়ে কিছু বলতে পারছিল না বাড়িতে৷ এরপর প্রবল জ্বর ও মানসিক অবসাদে শেষ পর্যন্ত বাবাকে বলে৷ বাবার সঙ্গেই সে যায় পুলিশ স্টেশনে৷ শারীরিক পরীক্ষায় ডাক্তাররাও জানান, কিশোরীকে একাধিক বার ধর্ষণ করা হয়েছে৷  ওই কিশোরী পুলিশকে জানিয়েছে, গত ৩০ জুলাই কয়েকজন কিডন্যাপ করে৷

একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাথায় দেশি পিস্তল ঠেকিয়ে একটি লোক তার কয়েকজন বন্ধুকে ডাকে৷ তারপর সবাই মিলে গণধর্ষণ করে মেয়েটিকে৷ তাকে ঝোপে পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন রাস্তায় জৈনক দুই ব্যক্তিকে বলেন, মেয়েটিকে বাড়ি পৌঁছে দিতে৷ ওই দুই ব্যক্তি মেয়েটিকে গাড়িতে লিফট দেওয়ার নাম করে আবার একটি নির্জন জায়গায় নিয়ে যায়৷ সেখানে তারা আবার রেপ করে মেয়েটিকে৷ পুলিশ ঘটনার তদন্তে শুরু করছে।

  ভি/ডি 

No comments