আপনারা দেখেচেন হবে এই গাছটাকে কারন এইটা রাস্তা ঘাটে দেখা যায়ে।গরু ছাগল ও অন্যান্য তৃণ ভোজী প্রাণীরা এই গাছটি খায়ে না। তৃণ ভোজী প্রাণীদের মুখে চেতনানাশক হিসেবে কাজ করে। ক্ষমতাধর এই ফুলটি বনগঁদা,সূর্য কন্যা,মারহাটিটিগা বা ইলেকট্রিক ডেইজি নামে পরিচিত। মারহাটিটিগা নামটির আভিধানিক অর্থ জানা যায়নি তবে ইলেকট্রিক ডেইজি নামকরণের যথার্থতা আছে।
এই ফুল খেলে বা চিবালে মুখের ভিতর বিশেষ ধরনের সেনসেশন তৈরি হয় যা বৈদ্যুতিক শকের মত অনুভূত হয় আর এ কারণেই একে ইলেকট্রিক ডেইজি বলা হয়। মারহাটিটিগা শুধু ঔষধ হিসেবে নয় খাদ্য, মসলা ও প্রসাধনী হিসেবেও ব্যবহার করা হয়। পাতা কাঁচা অবস্থায় সালাদ তৈরিতে ব্যবহার করা হয় এছাড়াও স্যুপ তৈরিতে ব্যবহার করা হয়।
সাম্প্রতিক কালে এদের ফুল খাবারে ফ্লেভার এনহেন্সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মারহাটিটিগার ফুলের নির্যাস হার্বাল এক্সট্রাক্টস হিসেবে মুখমণ্ডলের ত্বকের রুক্ষতা দূর করে সজীবতা আনয়ন সহ বলিরেখা দূরীকরণে কাজ করে।
ভি-ডি-২
No comments