এবার অ্যাপ ক্যাবে রাইড বুক করার ক্ষেত্রে অনেককেই হয়তো এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। আপনার গন্তব্য দেখে হয়তো চালক রাইড বাতিল করে দিয়েছেন।
কিংবা অনেকক্ষণ একই রাস্তায় ঘুরে পরে আপনাকে ফোনে জানিয়েছেন আপনার দেওয়া লোকেশন নাকি তিনি খুঁজেই পাচ্ছেন না।এই ধরনের অভিজ্ঞতা থেকে এবার মুক্তি পেতে চলেছেন মধ্য প্রদেশের বাসিন্দারা।
আর এক মাসের মধ্যেই এই রাজ্যে চালু হতে চলেছে নয়া আইন। ফলে ক্যাব চালকদের হেনস্থার হাত থেকে রেহাই পাবেন যাত্রীরা। আগামীদিনে কোনও যাত্রীকে না বলার অভিযোগে এক হাজার টাকা করে জরিমানা হবে ক্যাব চালকদের।
ভি/ডি
No comments