বর্তমানে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০,০০০ কোটি টাকার বিস্কুট বাজারে। এই সংস্থার হাতে ৩০ থেকে ৩৫ শতাংশ অংশিদারিত্ব রয়েছে। মোট বাজারের একটা বড় অংশ আঞ্চলিক নির্মাতা সংস্থাগুলির দখলে। আর্থিক মন্দার কারণে ছোট আঞ্চলিক সংস্থাগুলি বাধ্য হয়েই প্রোমোশনাল খরচ কমাবে বলে মনে করছে ব্রিটানিয়া।
আর তারই সুযোগ নিয়ে ব্যবসা বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে শুক্রবার কলকাতায় জানান ব্রিটানিয়া ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরি। তিনি বলেন,‘উত্তর ও পূর্ব ভারতে বিস্কুট বাজারের একটা বড় অংশ আঞ্চলিক সংস্থাগুলির দখলে আর দক্ষিণ ও পশ্চিম ভারতে তাদের অংশিদারিত্ব ২৭ শতাংশের মতো।
আর্থিক মন্দার কারণে তারা বাধ্য হয়ে প্রোমোশনাল খাতে ব্যয় কমাবে এবং এর ফলে আমাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
ভি/ডি
No comments