জাদেজার হাফ সেঞ্চুরি, প্রথম ইনিংসে ২৯৭ রানের লক্ষ্যমাত্রা ওয়েস্টইন্ডিজকে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাদেজার হাফ সেঞ্চুরি, প্রথম ইনিংসে ২৯৭ রানের লক্ষ্যমাত্রা ওয়েস্টইন্ডিজকে

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ এবং ওয়ান ডে ম্যাচ জিতে, ভারত এবার টেস্ট সিরিজ জয়ের জন্য তৈরি।
প্রথম ম্যাচে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু ক্ষণে ক্ষণে বৃষ্টির থাবা এবং ভিজে মাঠের কারনে ৬৮.৫ ওভারের বেশি খেলা…







ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ এবং ওয়ান ডে ম্যাচ জিতে, ভারত এবার টেস্ট সিরিজ জয়ের জন্য তৈরি।
প্রথম ম্যাচে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু ক্ষণে ক্ষণে বৃষ্টির থাবা এবং ভিজে মাঠের কারনে ৬৮.৫ ওভারের বেশি খেলা গড়ায়নি। প্রথম দিন শেষে ৬ উইকেটের বিনিময়ে ভারতের রান ছিল ২০৩। ক্রিজে নট আউট ছিলেন রিষভ পন্থ ব্যক্তিগত ২০ রানে এবং রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত ৩ রানে। দ্বিতীয় দিনে খেলা শুরু হয় সেখান থেকেই। খেলা শুরু হওয়ার ৪ রানের মধ্যেই ব্যক্তিগত ২৪ রানে পন্থকে আউট করেন  কেমার রোচ।









 এরপর ব্যাট করতে আসে ইশান্ত শর্মা। ইশান্ত ও জাদেজা ৮ম উইকেটে ৬০ রান যোগ করেন। ২৬৭ রানে ব্যক্তিগত ১৯ রানে আউট হন ইশান্ত শর্মা, আউট হন শ্যানন গ্যাব্রিয়েল। এরপর নামে মহম্মদ সামি। তবে তিনি খাতা খুলতে না পেরেই ০ রানে আউট হন সামি, রস্টন চেজ-এর ওভারে। এরপর শেষ উইকেটে ২৯ রান শেষ করে, ব্যক্তিগত ৫৮ রানে আউট হন জাদেজা। আউট করেন অধিনায়ক হোল্ডার। ৪ রানে নট আউট থাকেন জস্প্রীত বুমরাহ।








ভারত- মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রিষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ।

ওয়েস্ট ইন্ডিজ - ক্রেগ ব্রেথওয়েট, জন ক্যাম্পবেল, সাই হোপ, সামরাহ ব্রুকস,
ডারেন ব্রাভো, সিমরন হেটমায়ার, রস্টন চেজ, জেসন হোল্ডার, মিগুয়েল কামিন্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

No comments