ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে প্ৰথম ম্যাচে টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম ইনিংসে ২৯৭ রানে অলআউট হয় ভারতীয় দল। ভারতের হয় ওপেনার রাহুল ৪৪ রান, সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে ৮১ রান, রবীন্দ্র জাদেজা ৫৮ রান এবং হনুমা বিহারী ৩২ রান করে দলের হয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোচ ৪টি, গ্যাব্রিয়েল ৩টি, রস্টন চেজ ২টি এবং হোল্ডার ১ টি উল্লেখযোগ্য উইকেট নেন।
২৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে ওপেনার ক্রেগ ব্রেথওয়েট এবং জন ক্যাম্পবেল। শুরুটা ভালোই করেছিল দুই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার। কিন্তু ৩৬ রানের পার্টনারশিপ গড়ার পরেই ব্যক্তিগত ২৩ রানে জনকে আউট করেন সামি। ব্যাট করতে নামেন সামরাহ ব্রুকস। এরপর ৪৮ রানে আর এক ওপেনার ক্রেগ ব্রেথওয়েটকে ব্যক্তিগত ১৪ রানে আউট করেন ইশান্ত শর্মা। ব্যাট করতে নামেন ডারেন ব্রাভো। এরপর ৫০ রানে ব্যক্তিগত ১১ রানে আউট হন সামরাহ ব্রুকস, আউট করেন জাদেজা।
৫ম নম্বরে ব্যাট করতে নামেন রস্টন চেজ। ৪র্থ উইকেটে ৩৮ রান যোগ করেন। এরপর ব্যক্তিগত ১৮ রানে আউট ব্রাভোকে আউট করেন বুমরাহ। এরপর ব্যাটে নামে সাই হোপ। এরপর ৫ম উইকেটে ৪২ রান যোগ করেন চেজ ও হোপ। দলের ১৩০ রানে ব্যক্তিগত ৪৮ রানে আউট হন রস্টন চেজ, আউট করেন ইশান্ত শর্মা। এরপর ব্যাটে নামেন সিমরন হেটমায়ার। এরপর হোপ-হেটমায়ার জুটি ৬ষ্ঠ উইকেটে ৪৪ রান যোগ করেন। দলের ১৭৪ রানে ব্যক্তিগত ২৪ রানে ইশান্ত শর্মার ওভারেই আউট হন সাই হোপ। ব্যাটে নামেন জেসন হোল্ডার। এরপর ১৭৯ রানে ইশান্ত শর্মার ওভারেই আউট হন সিমরন হেটমায়ার ব্যক্তিগত ৩৫ রানে। ব্যাটে নামেন কেমার রোচ। তবে কোনো রান না করেই ১৭৯তেই ৮ম উইকেটে আবার ঈশান্তের ওভারে আউট হন রোচ। অধিনায়ক জেসন হোল্ডার ব্যক্তিগত ১০ রানে এবং মিগুয়েল কামিন্স ব্যক্তিগত ০ রানে ক্রিজে আছেন। ভারতের হয়ে ইশান্ত শর্মা ৫টি, মহম্মদ সামি, জস্প্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা ১ টি করে উইকেট নেন।
ভারত- মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রিষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মহম্মদ সামি, যশপ্রীত বুমরাহ।
ওয়েস্ট ইন্ডিজ - ক্রেগ ব্রেথওয়েট, জন ক্যাম্পবেল, সাই হোপ, সামরাহ ব্রুকস,
ডারেন ব্রাভো, সিমরন হেটমায়ার, রস্টন চেজ, জেসন হোল্ডার, মিগুয়েল কামিন্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।



No comments