নিজেকে মানসিকভাবে মেনোপজের জন্য প্রস্তত রাখার জন্য জেনে রাখুন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিজেকে মানসিকভাবে মেনোপজের জন্য প্রস্তত রাখার জন্য জেনে রাখুন

নিজস্ব প্রতিনিধি,৬জুলাই: পেরিমেনোপজ হলো মধ্যবয়সী নারীদের জীবনের এমন একটি সময় যখন শরীর মেনোপজের জন্য তৈরি হয়। মেনোপজের অনেক আগে থেকেই পেরিমেনোপজ শুরু হয় এবং এ সময়ে বেশ কিছু অস্বস্তিকর শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। নিজেকে মানসিকভা…




নিজস্ব প্রতিনিধি,৬জুলাই: পেরিমেনোপজ হলো মধ্যবয়সী নারীদের জীবনের এমন একটি সময় যখন শরীর মেনোপজের জন্য তৈরি হয়। মেনোপজের অনেক আগে থেকেই পেরিমেনোপজ শুরু হয় এবং এ সময়ে বেশ কিছু অস্বস্তিকর শারীরিক উপসর্গ দেখা দিতে পারে। নিজেকে মানসিকভাবে মেনোপজের জন্য প্রস্তত রাখার জন্য জেনে রাখুন এ উপসর্গগুলোকে।
১) আপনার বয়স যখন ৪২ এর উপরেঃ মেনোপজের শুরু হয় গড়ে ৫২ বছর বয়স থেকে। কিন্তু পেরিমেনোপজ ৪২ বছর থেকেই সাধারণত শুরু হয়ে যায়। ৪২ বছরের আগে এসব উপসর্গ দেখা দিলে ডাক্তাররা একে প্রিম্যাচিওর বলে ধরে নেবেন এবং এর কারণগুলো খুঁজে দেখবেন।কিন্তু ৪২ বছরের পর এ সব উপসর্গ একেবারেই সাধারন।
২) আপনি চলতে ফিরতে হোঁচট খাচ্ছেনঃ হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে, আসবাবপত্রে ধাক্কা খাচ্ছেন, পিছলে পড়ে যাচ্ছেন, হোঁচট খাচ্ছেন খুব বেশি? আপনার শরীর হয়তো অনেক দ্রুত এবং অনেক বেশি পরিবর্তিত হচ্ছে কম সময়ের মাঝে। হরমোনের পরিবর্তনের কারণে এর পাশাপাশি আপনার ত্বক আগের চাইতে পাতলা হয়ে যেতে পারে। ফলে ব্যথা পেলে তার দাগ পড়ে সহজে।
৩) চোখ শুকিয়ে যাচ্ছে দ্রুতঃ হরমোনের পরিবর্তনের প্রভাব প্রথমেই পড়তে পারে চোখে। চোখের আশেপাশে বলিরেখা এবগ্ন কুঞ্চন তো বটেই। এর পাশাপাশি চোখ শুকিয়েও যেতে পারে সহজেই। এ কারণে আপনার দৃষ্টিশক্তিতেও পরিবর্তন আসতে পারে। ফলে আপনার আই ড্রপ দরকার হতে পারে।
৪) আপনার স্মৃতিশক্তি কমে আসছেঃ আপনি সহজেই এটা সেটা ভুলে যাচ্ছেন। সবসময় আপনার স্মৃতি ধোঁয়াটে হয়ে আছে। এর পেছনেও দায়ী হরমোন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের পরিমাণে ভারসাম্য থাকা দরকার হয় শরীর ঠিকভাবে চলার জন্য। কিন্তু বয়সের সাথে ওভ্যুলেশন কমে যেতে থাকে ফলে প্রোজেস্টেরনও কমে যায়। এ কারণে অতিরিক্ত ইস্ট্রোজেন এক ধরণের স্ট্রেস হরমোনে পরিণত হয়। এটা স্মৃতিশক্তিকে প্রভাবিত করে।
এছাড়াও আরো কিছু উপসর্গ দেখা দিতে পারে। যেমন-
- হট ফ্ল্যাশ
- যৌনাঙ্গের শুষ্কতা
- ক্লান্তি
- অনিয়মিত পিরিয়ড
- প্রচন্ড ক্লান্তি
এসব উপসর্গ বেশীরভাগ নারীর মাঝেই দেখা যায়। কিন্তু আনেকের ক্ষেত্রে আবার এমন কোন উপসর্গই দেখা যায় না। মূলত তাদের জীবনে মেনোপজের আগে তেমন কোনো পরিবর্তন আসতে দেখা যায় না। হয়তো কিছু বলিরেখ বাড়ে, কিন্তু এর বেশি নয়। এটা তাদের জিনের ওপর নির্ভর করে, এছাড়াও সুখী জীবনযাপনের মাধ্যমেও এসব উপসর্গ এড়ানো সম্ভব হয়। আপনি যদি সবসময় নিজের শরীরের যত্ন নিয়ে থাকেন, তবে বয়স বৃদ্ধির এই প্রক্রিয়া আপনাকে তেমন কষ্ট দেবে না।


from aaj now | আজ নাউ | https://ift.tt/2YAN4DN

No comments