বিয়ের পর মেয়েরা মোটা হয় যে কারণে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

বিয়ের পর মেয়েরা মোটা হয় যে কারণে

নিজস্ব প্রতিনিধি,৬জুলাই: বিয়ের পর স্বাভাবিক ভাবে মানুষ মোটা হয়ে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মূলত এই তথ্যটি কিন্তু মোটেও অনুমানভিত্তিক নয়, গবেষণা করেই পাওয়া তথ্য। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞেরা ৩৫০ জন কনের ওপর গবেষণা করে …




নিজস্ব প্রতিনিধি,৬জুলাই: বিয়ের পর স্বাভাবিক ভাবে মানুষ মোটা হয়ে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মূলত এই তথ্যটি কিন্তু মোটেও অনুমানভিত্তিক নয়, গবেষণা করেই পাওয়া তথ্য। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞেরা ৩৫০ জন কনের ওপর গবেষণা করে বের করেন এই তথ্য। যখানে দেখা যায়, বিয়ের পর প্রথম ছয় মাসে কনেরা প্রায় পাঁচ পাউন্ডের মতো ওজন বাড়িয়ে ফেলেন। পর্যবেক্ষণ করে দেখা যায়, যারা বিয়ের সময়ে সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন, বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায়।তবে মেয়েরা চায় বিয়ের সময়ে তাদের দেখতে ছিপছিপে এবং কমবয়সী লাগুক। এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েটে চলে যান। এমনকি পরিবারের লোকজনও তাদেরকে বলেন ওজন কমাতে। বিয়ের আগে এভাবে খাওয়া-দাওয়া কমিয়ে দেয়ার ফলে বিয়ের পর যখন তারা আবার অনিয়ন্ত্রিত খাদ্যভ্যাসে চলে যান, তখন প্রথম ছয় মাসের মাঝেই ওজন বেড়ে যায় দ্রুত। বিয়ের পর দম্পতিরা অবিবাহিতদের তুলনায় স্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন। কিন্তু সেইসময় কায়িক পরিশ্রমের মাত্রা তুলনামূলকভাবে অনেকটা কমে যায়। ফলে অর্জিত শক্তি খরচ হওয়ার জায়গা পায় না। সেই শক্তি সঞ্চিত হতে থাকে শরীরের মধ্যেই। যার জেরে শরীরে বাড়তে থাকে মেদ।


from aaj now | আজ নাউ | https://ift.tt/2xuohpc

No comments