ঘরে বসে বানিয়ে ফেলুন গোলাপ জল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘরে বসে বানিয়ে ফেলুন গোলাপ জল

নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: গোলাপজল প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে অন্যতম। এটি আমাদের ত্বক পরিষ্কার করতে, টোনার হিসাবে, ফেসপ্যাকের সঙ্গে ছাড়াও আপনি যেভাবে চান ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় উপাদান হলেও আজকাল বাজা…




নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: গোলাপজল প্রকৃতি থেকে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ উপাদানগুলোর মধ্যে অন্যতম। এটি আমাদের ত্বক পরিষ্কার করতে, টোনার হিসাবে, ফেসপ্যাকের সঙ্গে ছাড়াও আপনি যেভাবে চান ব্যবহার করতে পারেন। প্রয়োজনীয় উপাদান হলেও আজকাল বাজারে আসল গোলাপজল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে। তবে এ সমস্যা সমাধানে ফ্রেশ গোলাপের পাপড়ি দিয়ে আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন বিশুদ্ধ গোলাপজল।উপকরণ -
১. এক কাপ ফ্রেশ গোলাপের পাপড়ি ২ টি গোলাপ, কোনভাবেই ফুলের দোকানের কেমিক্যাল দেয়া ফুল নেবেন না। এমন ফুল নিন যাতে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এতে কোন কীটনাশক বা অন্য কেমিক্যাল ব্যবহার করা হয় নি।
২. দুই কাপ ডিসটিলড পানি । কলের পানি ব্যবহার করলে গোলাপজল বেশিদিন ভালো থাকবে না।
কার্যপদ্ধতি
১. প্রথমে ফ্রেশ গোলাপের পাপড়ি গুলো নিন। গোলাপ যত তাজা হবে গোলাপ জলের মান তত ভালো হবে। আলাদা আলাদা জাতের গোলাপ ব্যবহার করবেন না। এতে গোলাপজলের ঘ্রাণ বিগড়ে যেতে পারে।
২. পরিষ্কার পাতিল অথবা সসপ্যানে গোলাপের পাপড়ি রেখে তার উপরে পানি ঢালুন।
৩. এবার পাত্রটির মুখ ঢেকে খুবই কম আঁচে চুলায় বসান। মনে রাখবেন কোনভাবেই যেন পানি ফোটা শুরু না করে অথবা গোলাপ সিদ্ধ না হয়ে যায়! যদি গোলাপ পাপড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে পানির রঙ নীল হয়ে যায় তবে ধরে নেবেন আপনার গোলাপজল তৈরি করা হয় নি।
৪. হালকা গরম পানিতে ১০-১৫ মিনিট গোলাপ পাপড়ি রাখুন। তারপর পাত্রটি চুলা থেকে তুলে নিন। শেষ দিকে আপনার পানি হালকা গোলাপি/লাল হতে পারে।
৫. পানি থেকে পাপড়ি ছাঁকনি দিয়ে আলাদা করে নিন। এবার পানি পুরোপুরি ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হবার পর পানি আপনার পছন্দের পাত্রে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। দেরি করবেন না।
৬. এভাবে তৈরি গোলাপজল ১ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।


from aaj now | আজ নাউ | https://ift.tt/329Ilve

No comments