ভালোবাসার মানুষটি আপনাকে ঠকাচ্ছে না তো, জেনে নেই কিছু জিনিস - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভালোবাসার মানুষটি আপনাকে ঠকাচ্ছে না তো, জেনে নেই কিছু জিনিস

নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: পুরনো সম্পর্কটি আগের মত নেই? বদলে যাচ্ছে কি সেই চিরচেনা পাশের ভালোবাসার মানুষটি? আচ্ছা, আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ঠকাচ্ছে না তো? আসুন জেনে নেই কিছু জিনিস।
১. আপনার গার্লফ্রেন্ডের রুটিনে কি হঠাৎ পরিবর…




নিজস্ব প্রতিনিধি,৫জুলাই: পুরনো সম্পর্কটি আগের মত নেই? বদলে যাচ্ছে কি সেই চিরচেনা পাশের ভালোবাসার মানুষটি? আচ্ছা, আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ঠকাচ্ছে না তো? আসুন জেনে নেই কিছু জিনিস।
১. আপনার গার্লফ্রেন্ডের রুটিনে কি হঠাৎ পরিবর্তন লক্ষ্য করছেন? সময়ের সঙ্গে সঙ্গে সব মানুষই বদলে যায়। কিন্তু সেই পরিবর্তন যদি হঠাৎ করে হয় তবে সতর্ক হোন।
২. যদি দেখেন আপনার গার্লফ্রেন্ড ফোনে মেসেজ এলেই অন্যমনস্ক হয়ে পড়ছেন, এমনকী আপনার সঙ্গে বেরোলেও অচেনা কারও মেসেজ এলে খুশি হয়ে উঠছে, এ দিকে আপনাকে তার ব্যাপারে বিশেষ কিছু বলতে রাজি নন, তবে অবশ্যই সতর্ক হয়ে যান।
৩. আপনার গার্লফ্রেন্ড কি সব সময় ব্যস্ত? আপনার সঙ্গে দেখা করার সময়ই নেই? অথবা ঘুরতে গেলেও কিছু না কিছু জরুরি কাজ এসে পড়ায় চলে যেতে হচ্ছে? তাহলে একটু যাচাই করে নিন।
৪. উনি কি আজকাল আপনার ব্যাপারে একটু বেশিই খোঁজ নিচ্ছেন? বেশি বাড়াবাড়ি মনে হলে নিজেকে প্রশ্ন করুন সত্যিই কি উনি আপনার খেয়াল রাখছে নাকি ধরা পড়ে যাওয়ার ভয় পাচ্ছে?
৫. কোনও কারণ ছাড়াই ঝগড়া বাধাতে চাইছে? অনেকে এভাবে অপরাধ বোধ থেকে মু্ক্তি পেতে চান। অকারণ ঝগড়া করে তারা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে প্রমাণ করতে চান।
৬. ওনার কি অনেক নতুন বন্ধু হয়েছে, যাদের ব্যাপারে আপনি কিছুই জানেন না?  উনি কি তাদের সঙ্গে আপনার পরিচয় করাতে চান না? এই আচরণ কিন্তু অত্যন্ত সন্দেহজনক।
৭. উনি কি মাঝে মাঝেই সারাদিন হঠাৎ করে বেপাত্তা হয়ে যায়। কোনও যোগাযোগ করে না? প্রশ্ন করলে হয় মাথা যন্ত্রণা, নয়তো ফোন চার্জে রাখার মতো বাজে অজুহাত দেয়?
৮. আপনার সঙ্গে দেখা করার কি তার কোনও তাগিদই নেই? তাহলে ব্যাপারটা কিন্তু সন্দেহজনক।
৯. উনি কি আপনাকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে বলছে বার বার? এটা এ জন্য করছে না’তো যাতে সে’ও তার নতুন সঙ্গীর সঙ্গে নির্বিঘ্নে সময় কাটাতে পারে?
১০. কথায় কথায়, সামান্য কারণে আপনাকে দোষারোপ করছে? হয়ত এটা করছে যাতে ধরা পড়ে গেলে অজুহাত খুঁজতে পারে।
১১. হঠাৎ করেই ওনার সাজগোজ, পোশাক-আশাক সব বদলে গেছে? নতুন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছে? আপনার কিন্তু সাবধান হওয়ার সময় এসেছে।
১২. হঠাৎ কি উনি আপনার কাছে অচেনা হয়ে উঠেছে? নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশিই সচেতন হয়ে পড়েছে? আপনাকে নিজের সম্পর্কে কিছুই জানাতে চাইছে না? কী মনে হয় আপনার?
যদি এসব আপনার সাথে মিলে যায়  তাহলে আপনার সাবধান হাওয়ার সময় এসে গেছে !


from aaj now | আজ নাউ | https://ift.tt/2xxOy5P

No comments