হাওড়ার উলুবেড়িয়া লোকসভা নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের সুবিধার্থে উলুবেড়িয়া কার্টিলার আশা ভবন সেন্টারে ৫০ টি হুইল চেয়ার সরবরাহের পর এবার ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে ৪৯ টি হুইল চেয়ার সরবরাহ করল।
সূত্রের খবর আগামী রবিবার ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের জন্য হাওড়া জেলা থেকে ৮০ টি হুইল চেয়ার চেয়ে পাঠায় কমিশন। সূত্রের খবর ৮০ টি হুইল চেয়ারের মধ্যে ৩১ টি ফিক্সড টাইপ ও ৪৯ টি ফোল্ডিং টাইপের হুইল চেয়ার। উলুবেড়িয়া আশা ভবন সেন্টার সূত্রে খবর বৃহস্পতিবার বিকেলে হুইল চেয়ার ঝাড়গ্রামের উদ্দ্যেশ্য পাঠানো হয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2WwSAX4


No comments