হাওড়া:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে শুক্রবার হাওড়া সাইবার ক্রাইম থানার পুলিশ হাওড়া দাশনগর এলাকার বিজেপির যুব মোচার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা কে গ্রেফতার করল।
স্থানীয় সূত্রে খবর মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্য একটি মেয়ের ছবি সুপার ইম্পোস করে নতুন ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। তৃনমূল নেতৃত্বের অভিযোগ গোটা ঘটনায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মা জড়িত। এরপরেই স্থানীয় তৃনমূল নেতা বিভাস হাজরার অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেত্রীকে গ্রেফতার করে।যদিও প্রিয়াঙ্কা শর্মা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
from বাংলা খবর http://bit.ly/2E1zPUG

No comments