Politics গভীর রাতে পুলিশের হাতে আটক বিশ্ব হিন্দু পরিষদ নেতা? - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Politics গভীর রাতে পুলিশের হাতে আটক বিশ্ব হিন্দু পরিষদ নেতা?

পূর্ব মেদিনীপুর: গভীর রাতে পুলিশের হাতে  আটক হলেন বিশ্বহিন্দু পরিষদ নেতা শচীন্দ্রনাথ সিংহ এমনি অভিযোগ জানালেন বিশ্বহিন্দু পরিষদের মুখপাত্র সৌরিষ মুখার্জি।তাঁর বক্তব্য বিশ্বহিন্দু পরিষদের ক্ষত্রিয় সম্পাদক  শচীন্দ্রনাথ সিংহ শনিবার …






পূর্ব মেদিনীপুর: গভীর রাতে পুলিশের হাতে  আটক হলেন বিশ্বহিন্দু পরিষদ নেতা শচীন্দ্রনাথ সিংহ এমনি অভিযোগ জানালেন বিশ্বহিন্দু পরিষদের মুখপাত্র সৌরিষ মুখার্জি।তাঁর বক্তব্য বিশ্বহিন্দু পরিষদের ক্ষত্রিয় সম্পাদক  শচীন্দ্রনাথ সিংহ শনিবার তাঁর নিজের বসত বাড়ি ভগবানপুরে গিয়েছিলেন। সেখান থেকে গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার পুলিশ তাকে আটক করে বলে অভিযোগ করেন বিশ্বহিন্দু পরিষদের মুখপাত্র সৌরিষ মুখার্জি। তিনি অভিযোগ করেন পুলিশ সম্পূর্ণ  অনৈতিক ভাবে আটক করেছে। আটকের সময় শচীন্দ্রনাথ সিংহের পরিবারকে পুলিশ কোন কারন জানায়নি বলে অভিযোগ করেন সৌরিষ মুখার্জি। রাতে বিশ্বহিন্দু পরিষদ নেতাকে ভগবানপুর থানায় বসিয়ে রেখেছে বলে দাবি করেন বিশ্বহিন্দু পরিষদের মুখপাত্র। গভীর রাতে বিশ্বহিন্দু পরিষদের অভিযোগ নিয়ে ভগবানপুর থানায় যোগাযোগ করা হলে থানার কর্তব্যরত ডিউটি অফিসার এই প্রসঙ্গে কোন কথা বলেননি। তাই বিশ্বহিন্দু পরিষদের এই অভিযোগ যাচাই করা সম্ভব হয় নি।


from বাংলা খবর http://bit.ly/2VZfGIQ

No comments