২৩ তারিখের পর শুভেন্দু অধিকারী যোগ দেবে বিজেপিতে। বাংলার ১০০ এমএলএ তৈরি হয়ে বসে আছে ২৩ তারিখের পরে তারা আর দিদির পেছনে থাকবে না, তারা মোদির দলে যোগ দেবে। শুভেন্দু ও যোগ দেবে। অটল জির সময় শুভেন্দু একবার যোগাযোগ করেছিলেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য।
৭ বছরের সরকারকে এবার বাংলা থেকে চিরতরে বিদায় জানাবে আগামী বিধানসভা ভোটের পর।
বাংলার প্রতিটি জেলায় মানুষ বেরিয়ে বসে আছে তৃণমূলকে উচ্ছেদ করার জন্য।
আজ ময়না থানার দেউলিতে এক জনসভায় এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, প্রত্যেকটি কেন্দ্রীয় প্রকল্পের পেছনে শ্রী যোগ করে দিদি নিজের বলে চালাচ্ছেন। কেন্দ্রের ভর্তুকি দেওয়া চাল দিদি ২ টাকায় জনগণকে দিচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বাংলার আবাস যোজনার নামে চালাচ্ছেন।
বিপ্লব দেব মঞ্চ থেকে আরও জানান এই জায়গায় সভা করতে দেবে না বলে তৃণমূলীরা চক্রান্ত করে জমিতে জল ঢেলে কাদা করে দিয়েছিল। কিন্তু সভা বন্ধ করতে পারেনি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছেন। আজ বিকেলে হেলিকপ্টারে করে এসে ময়নার প্রত্যন্ত গ্রামে সভা করলেন বিপ্লব দেব। আজকে বিজেপির এটাই ছিল পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভার শেষ প্রচার সভা।
from বাংলা খবর http://bit.ly/2WBfz3p


No comments