Politics মেদিনীপুরে তৃণমূলের শেষ প্রচারে ঝড় তুললেন তারকা মিমি ও ইন্দ্রানী - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Politics মেদিনীপুরে তৃণমূলের শেষ প্রচারে ঝড় তুললেন তারকা মিমি ও ইন্দ্রানী

শুক্রবার শেষ দিনের প্রচারে ঝড় তুললেন মেদিনীপুর ও ঘাটাল  লোকসভা কেন্দ্রের প্রার্থীরা। এদিন ঘাটালের তৃণমূল তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীর সমর্থনে প্রচারে আসেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। ঘাটালের হরিসিংপুর  মাড়তলা , মনোহরপুর…





 শুক্রবার শেষ দিনের প্রচারে ঝড় তুললেন মেদিনীপুর ও ঘাটাল  লোকসভা কেন্দ্রের প্রার্থীরা। এদিন ঘাটালের তৃণমূল তারকা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীর সমর্থনে প্রচারে আসেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। ঘাটালের হরিসিংপুর  মাড়তলা , মনোহরপুর বাজার , দাসপুরের কাশিনাথপুর হাইস্কুল মাঠ , জোতঘনশ্যাম , সীতাপুর , সোনামুই এলাকায় প্রচার চালান। কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে  বলেন , ' নরেন্দ্র মোদির সরকার ৫ বছরে দেশ চালিয়েছে। দেশের জন্য কিছুই করেননি। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করলে দেশ অনেক কিছু পাবে।  দেশের অনেক উন্নয়ন হবে। তাই এবারের ভোট আমাদের তৃণমূলকেই ভোট দিয়ে শক্তিশালী করতে হবে।  '  অন্যদিকে  প্রার্থী দীপক অধিকারী  ঘাটালের বরদা চৌকান থেকে খড়ার পর্যন্ত রোড শো করেন।
এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল  প্রার্থী বীরবাহা সোরেনের সমর্থনে নয়াবসত থেকে চন্দ্রকোনা রোড পর্যন্ত রোড শো করেন অভিনেত্রী ও যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। রাস্তার দুধারে দাঁড়ানো অগণিত মানুষ তাঁকে দেখতে ভিড় করেন।  তাঁদের উদেশ্যে হাত নেড়ে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এরপর তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভু্ঁইঞার সমর্থনে ধেড়ুয়া থেকে খায়েরুল্লা চক পর্যন্ত রোড শো করেন। হুড খোলা গাড়িতে নীল সাদা বেলুন , ফুল দিয়ে সাজিয়ে অভিনেত্রীকে নিয়ে এগিয়ে চলে প্রচার গাড়ি। এদিন নারায়ণগড়ের পাকুরসেনী গ্রাম পঞ্চায়েতের সুজুকিয়া , তেঁতুলিয়া , ভুমজান , বাঁকাতলা , কাঁটাগেড়িয়া , কামারগেড়িয়া হয়ে বেলদার বিভিন্ন গ্রামে প্রচার চালান। 
মেদিনীপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন মেদিনীপুরের বিভিন্ন এলাকায় রোড শো করেন।


from বাংলা খবর http://bit.ly/2EdlCEf

No comments