নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- গতকাল কলকাতার বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর এর মূর্তি ভাঙার বিরুদ্ধে আজ কোচবিহার শহরের হরিশ পাল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এসইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও । ডি এস ওর জেলা সম্পাদক স্বপন কুমার বর্মন বলেন , গতকাল তৃণমূল - বিজেপি সংঘর্ষে কলকাতার বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগর এর মূর্তি ভাঙা হয় ।ডিএসও এই ঘটনার নিন্দা জানিয়ে সারা বাংলার সাথে কোচবিহারে ধিক্কার দিবস পালন করছে ।সেই সাথে এই ঘটনার দোষীদের গ্রেফতার ও বিদ্যাসাগর এর মূর্তি পুনরায় নির্মাণের দাবিকে সামনে রেখে তারা হরিশপাল মোড়ে আজ পথ অবরোধ করেন । এই পথ অবরোধের ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে ।অসুবিধায় পড়েন পথ চলাচলকারী মানুষ ।
from বাংলা খবর http://bit.ly/2YvJdaK

No comments