প্রবেশ নিষিদ্ধ করায় বিক্ষোভ আয়া ও মাসিদের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রবেশ নিষিদ্ধ করায় বিক্ষোভ আয়া ও মাসিদের

নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ-কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হসপিটালের মাতৃমা নামক মাদার এন্ড চাইল্ড হাবে আয়া মাসিদের প্রবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে মাতৃমা হাবে বিক্ষোভ দেখালো আয়া মাসিরা ।কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের ম…




নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হসপিটালের মাতৃমা নামক মাদার এন্ড চাইল্ড হাবে আয়া মাসিদের প্রবেশ নিষিদ্ধ করার প্রতিবাদে মাতৃমা হাবে বিক্ষোভ দেখালো আয়া মাসিরা ।কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের মাতৃমা নামক মাদার এন্ড চাইল্ড হাবে আয়া মাসিদের প্রবেশ নিষিদ্ধ করেছে মেডিক্যাল কলেজ ও হসপিটাল কর্তৃপক্ষ ।এর প্রতিবাদে , আয়া মাসিদের সংগঠন হাসপাতালের অস্থায়ী কর্মী সমন্বয় কমিটির সদস্যরা আজ মাতৃমা মাদার এন্ড চাইল্ড হাবে বিক্ষোভ দেখায় ।পরে তারা কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হসপিটালের এমএসভিপি রাজীব প্রসাদ কে ঘেরাও করেন ।হাসপাতালের অস্থায়ী কর্মী সমন্বয় কমিটির সভাপতি গগন গোস্বামী বলেন , আয়া মাসিরা বহু বছর থেকে হাসপাতালে কাজ করছেন ।মাতৃমা হাবে প্রবেশ নিষিদ্ধ করে তারা কাজ হারানোর আশংকায় করছেন ।তাদের সংসার কিভাবে চলবে সেই ব্যাপারে তারা চিন্তিত । এর ফলে, তারা পথে বসবেন ।গগন গোস্বামী বলেন , মাতৃমা হাবে আয়া মাসিদের প্রবেশ করতে দিতে হবে ।অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে নামবেন ।কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হসপিটালের এমএসভিপি রাজীব প্রসাদ বলেন , প্রসূতি ও নবজাতকের নিরাপত্তা আমাদের লক্ষ্য । মাতৃমা হাবের জায়গাটা অতি সংবেদনশীল এলাকা । বাড়ির আত্মীয় সহ বাইরের সকলের এখানে প্রবেশের ক্ষেত্রে সরকারি নির্দেশ অনুসারে বাধা রয়েছে যাতে রোগ না ছড়ায় । আমরা সরকারি নির্দেশ মেনে সেই কাজ করছি ।


from বাংলা খবর http://bit.ly/2HlWKft

No comments