নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- শিলিগুড়ি শহরের দুই তরুণী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে নিউ জলপাইগুড়ি থানা এলাকা এবং আমবাড়ি থানা এলাকায়। চলতি মাসের ৯ তারিখ থেকে নিখোঁজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগরের সুপ্রিয়া রায় এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর জ্যোতি রায়। জ্যোতির পরিবার সূত্রে জানা গিয়েছে নিখোঁজ জ্যোতি রায় নিখোঁজ সুপ্রিয়া রায়ের দিদির ননদ। পারিবারিক সূত্রে দুজনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের দুজনের পরিবার সূত্রে জানা গিয়েছে জ্যোতি এবং সুপ্রিয়ার মধ্যে ঘনিষ্ঠতা ছিল খুব বেশি। একে অপরকে ছাড়া প্রায় চলত ই না। দুই বান্ধবীর একসাথে নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এবং গুঞ্জন ছড়িয়েছে শিলিগুড়ি শহরে। দুজনের পরিবারের তরফেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশে অভিযোগ জানানোর পর এখনো কোনো খোঁজ না মেলায় সুপ্রিয়া এবং জ্যোতির পরিবারের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুজনের মোবাইল নম্বরই অন রয়েছে, কিন্তু সেই নম্বরে ফোন করলে ফোন কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন দুজনের পরিবারের সদস্যরাই। বিষয়টি নিয়ে অতি দ্রুত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের হস্তক্ষেপে দাবি জানিয়েছেন দুই পরিবারের সদস্যরা। দুজনের পরিবার সূত্রে জানা গিয়েছে সুপ্রিয়া এবং জ্যোতির সাথে কোন তরুণ বা যুবকের কোন প্রেমের সম্পর্ক ছিল না। জ্যোতি এবং সুপ্রিয়া দুজনে প্রেমিক প্রেমিকার মতো মেলামেশা করতো। জ্যোতি এবং সুপ্রিয়া'র পরিবার সূত্রে জানা গিয়েছে দুজনে একসাথে ঘোরাঘুরির থেকে শুরু করে একসাথে থাকা ও বেশ পছন্দ করত। সুপ্রিয়া এবং জ্যোতির নিখোঁজের ঘটনায় সেই কারণেই ছড়িয়েছে গুঞ্জন। দুই কিশোরী নিখোঁজের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা বলে জানা গিয়েছে।
from বাংলা খবর http://bit.ly/2VrVj2S

No comments