নিজস্ব প্রতিনিধি,১৬মেঃ- পথসভা শেষে বাড়ি ফেরার পথে বন্দুকের আঘাতে গুরুতর আহত বিজেপি কর্মী।ঘটনাটি অশোকনগর পৌরসভার ২১ নং ওয়ার্ডের ঘটনা।বুধবার গভীর রাতে বিজেপি প্রার্থী মৃনাল কান্তি দেবনাথের দলীয় রাজনৈতিক পথসভা শেষে বিজেপির শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শঙ্কর পাল বাড়ি ফেরার পথে রাস্তার মাঝখানে একটি গাড়ি করে বেশ কয়েকজন যুবক রাস্তা আটকিয়ে চর,কিল, ঘুসি এবং পরে বন্দুকের বাট দিয়ে বেধরক মারধর করেন বলে অভিযোগ।ঘটনার পর কোন মতে পালিয়ে আহত অবস্থায় রাস্তার পাশে পরে ছিলেন,স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে অশোকনগর হাসপাতালে নিয়ে যায় । রাতেই অশোকনগর থানায় মৌখিক ভাবে ঘটনার কথা যানানো হয়। বৃহসঅসকালে অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। অভিযোগের তীর একই ওয়ার্ডের গৌতম দও অরপে ঝন্টু দত্ত নামে তৃণমূল নেতা বিরুদ্ধে।তার দাবি তৃনমূল ভালো ফল করবে এই ওয়ার্ড থেকে।তাই বিজেপি নিজেরাই মারামারি করে এই ভাবে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। নিজেদের গোষ্ঠী দন্ধ বলে জানান তৃনমূল নেতা। ঘটনায় রাতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
from বাংলা খবর http://bit.ly/2w2LBcV

No comments