সচিন সম্পর্কে ১০টি মুল্যবান তথ্য - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সচিন সম্পর্কে ১০টি মুল্যবান তথ্য

মধ্যপ্রদেশের ক্রিকেট অ্যাসোশিয়েশনের দ্বারা আয়োজিত একটি অনূর্ধ্ব ১৪ ক্রিকেট ক্যাম্পে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম মোলাকাৎ হয় সচিনের। স্বনামধম্য বাসু পরাঞ্জপে ছিলেন সেই ক্যাম্পের কোচ।

১. এপ্রিল ২৪, ১৯৭৩-এ সচিন তেন্ডুলকর মু্ম্বই…



মধ্যপ্রদেশের ক্রিকেট অ্যাসোশিয়েশনের দ্বারা আয়োজিত একটি অনূর্ধ্ব ১৪ ক্রিকেট ক্যাম্পে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম মোলাকাৎ হয় সচিনের। স্বনামধম্য বাসু পরাঞ্জপে ছিলেন সেই ক্যাম্পের কোচ।

১. এপ্রিল ২৪, ১৯৭৩-এ সচিন তেন্ডুলকর মু্ম্বই-এর শিবাজি পার্কের নির্মল নার্সিং হোমে জন্মগ্রহণ করেন।
২. ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটারও আগে সচিন ১৩ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে অল্প সময়ের জন্য ফিল্ডিং করতে নেমেছিলেন।
৩. মধ্যপ্রদেশের ক্রিকেট অ্যাসোশিয়েশনের দ্বারা আয়োজিত একটি অনূর্ধ্ব ১৪ ক্রিকেট ক্যাম্পে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম মোলাকাৎ হয় সচিনের। স্বনামধম্য বাসু পরাঞ্জপে ছিলেন সেই ক্যাম্পের কোচ।
৪. সচিনের ফার্স্ট ক্লাস অভিষেক হয় ১৯৮৮ সালে গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে। সচিন যখন প্রথম বলটি খেলেন তখন নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে মুম্বই-এর প্রাক্তন বাঁ হাতি অ্যালান সিপ্পি।
৫. নিজের আন্তর্জাতিক অভিষেক ট্যুরে প্রথম যখন পাকিস্তানে যান সচিন তখন তাঁর রুমমেট ছিলেন সলিল আঙ্কোলা।
৬. আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের প্রথম বোলিং শিকার ছিলেন রোশন মহানামা। ৫ ডিসেম্বর পুণের নেহেরু স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচে মহানামাকে আউট করেন সচিন।
৭. নিজের টেস্ট জীবনে একবারই মাত্র ব্যাটিং ওপেন করেছিলেন সচিন। ১৯৯৯ সালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে আমদাবাদের মোতেরায় সর্দার প্যাটেল স্টেডিয়ামে ব্যাটিং ওপেন করেন সচিন। তাঁর ওপেনিং পার্টনার ছিলেন সদগোপান রমেশ।
৮. ২৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মাত্র একবার হিট উইকেট হয়েছেন সচিন। ৩ ফেব্রুয়ারি, ২০০৮-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে কমনওয়েল্থ ব্যাঙ্ক সিরিজের প্রথম ম্যাচে ব্রেট লি’র বলে হিট উইকেট হন সচিন।
৯. সচিন তাঁর একমাত্র আন্তর্জাতিক টি-২০ ম্যাচটি খেলেন জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১ ডিসেম্বর,২০০৬-এ। সেই ম্যাচে ১০ রানে সচিনকে আউট করেন কার্ল ল্যাঙ্গেভেল্ট।
১০. আন্তর্জাতিক ক্রিকেটে সচিনকে শেষবার আউট করেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার নরসিংহ দেওনারায়ণ। মু্ম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭৪ রানে আউট হন সচিন


from Daily Bangla http://bit.ly/2VDErKA

No comments