মসুরীতে রিসোর্টের ঝামেলা বিতর্কে ভারতরত্ন শচিন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মসুরীতে রিসোর্টের ঝামেলা বিতর্কে ভারতরত্ন শচিন

মসুরীর একটি বিতর্কিত রিসোর্ট নিয়ে ঝামেলা মেটাতে কয়েকমাস আগে বৈঠক করেছিলেন বলে স্বীকার করলেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ শচিন টেন্ডুলকার।


একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় যে মসুরীর ল্যানডর ক্যান্টনমেন্ট এলাকায় একটি রিসোর্…



মসুরীর একটি বিতর্কিত রিসোর্ট নিয়ে ঝামেলা মেটাতে কয়েকমাস আগে বৈঠক করেছিলেন বলে স্বীকার করলেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ শচিন টেন্ডুলকার।


একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় যে মসুরীর ল্যানডর ক্যান্টনমেন্ট এলাকায় একটি রিসোর্ট নিয়ে ঝামেলা মেটাতে কয়েকমাস আগে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের সঙ্গে শচিন দেখা করেছিলেন। এ বিষয়ে চিঠিও দিয়েছিলেন।

সচিনের মুখপাত্রের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বৈঠকের কথা এবং ‘লিখিত আবেদনপত্র’ দেওয়ার কথা স্বীকার করা হয়েছে। তবে কার সঙ্গে সেই বৈঠক হয়েছিল, তা জানানো হয়নি। বিবৃতিতে এ-ও বলা হয়েছে, মসুরীতে উন্নয়নমূলক কয়েকটি কাজ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, তা সমাধানের জন্য চেষ্টা করেছিলেন শচিন। কিন্তু তিনি এ-ও স্পষ্ট করে দিয়েছিলেন যে দেশের আইন মোতাবেকই যেন কাজ করা হয় এবং এ বিষয়ে তাঁর কোনও আর্থিক স্বার্থ নেই।


মসুরীতে যে রিসোর্ট নিয়ে এই বিতর্ক, সেই ‘ডালিয়া ব্যাঙ্কে’র মালিক শচিনের বন্ধু সঞ্জয় নারাঙ্গ। অভিযোগ, ডিআরডিও’র (ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) ভবনের সঙ্গে ন্যূনতম ৫০ মিটার দূরত্ব না রেখেই বেআইনিভাবে ওই রিসর্টটি নির্মাণ করা হয়েছে। গ্রীষ্মে মসুরী গিয়ে ওই রিসোর্টে থাকায় এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন ‘ভারতরত্ন’।


রিসোর্ট বিতর্কে মুখ খুলেছেন সঞ্জয়ও। তাঁর মুখপাত্রের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, শচিন নারাঙ্গের ব্যবসার অংশীদার নন। তবে ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ সঞ্জয়কে এই নিয়ে অপদস্থ করার চেষ্টা করছে। প্রতিরক্ষা মন্ত্রকের কাছে এই নিয়ে অভিযোগ জানালেও তা গত এক বছর ধরে পড়ে রয়েছে।’’


from Daily Bangla http://bit.ly/2PKSgBr

No comments