রাগ কমাতে চান? এগুলো খান! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাগ কমাতে চান? এগুলো খান!

রাগ নিয়ে অনেক কথাই আছে। যেমন- 'রেগে গেলেন তো হেরে গেলেন'। রাগে অনেকে আত্মঘাতী সিদ্ধান্ত নিতেও পিছপা হন না। অনেকেই আছেন, যারা খুব সহজে রেগে যান। আর রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেন, যা বিপদে ফেলে দেয়।

গবেষণায় দেখা গেছে, ক…



রাগ নিয়ে অনেক কথাই আছে। যেমন- 'রেগে গেলেন তো হেরে গেলেন'। রাগে অনেকে আত্মঘাতী সিদ্ধান্ত নিতেও পিছপা হন না। অনেকেই আছেন, যারা খুব সহজে রেগে যান। আর রেগে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেন, যা বিপদে ফেলে দেয়।

গবেষণায় দেখা গেছে, কিছু খাবার আছে যা আমাদের মনের সঙ্গে সম্পর্কিত। আবার কিছু খাবার আছে, যা হরমোন নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের নার্ভকে উত্তেজিত করে তোলে। আবার কিছু খাবার আছে যা আমাদের মনকে শান্ত করে দেয়।

চলুন, সেসব খাবারের সঙ্গে পরিচিত হওয়া যাক-

কলা

কলায় প্রচুর প্ররিমাণে ভিটামিন বি এবং পটাশিয়াম আছে যা আপনার নার্ভকে শান্ত রাখে। নিয়মিত কলা খাওয়ার ফলে আপনার নার্ভ অনেকটা শান্ত হয়ে যাবে।

আলু

কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি সমৃদ্ধ একটি খাবার আলু। এটি রক্তচাপ কমিয়ে আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে।

আপেল

রাগ নিয়ন্ত্রণে আপেলের জুড়ি নেই। হঠাৎ খুব রাগ হলো একটি আপেল খেয়ে নিন আর দেখুন রাগ অনেক কমে গেছে।

ডিম

ডিম আপনার মুডকে প্রভাবিত করে থাকে। এতে প্রোটিন, ভিটামিন বি, ডি, আছে যা আপনার রাগ নিয়ন্ত্রণ করে থাকে। প্রতিদিনকার খাদ্যতালিকায় ১টি বা ২টি ডিম রাখার চেষ্টা করুন।

অ্যাভাকাডো

অ্যাভাকাডোতে প্রচুর পরিমাণ ভিটামিন বি আছে যা মস্তিষ্কের কোষকে দক্ষতার সাথে পরিচালনা করে থাকে। এতে বিটা ক্যারাটিন, লুটিন, ভিটামিন ই, এবং গ্লুটাথায়ন আছে। যা নার্ভকে শান্ত রাখতে সাহায্য করে।


from Daily Bangla http://bit.ly/2X2c4Dj

No comments