ফুসফুসের কার্যক্ষমতা বাড়ান এভাবে. - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফুসফুসের কার্যক্ষমতা বাড়ান এভাবে.

এমনিতেই যোগ ব্যায়ামের তুলনা নেই। পাশাপাশি ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

এক গবেষণায় দেখা গেছে, ফুসফুসের ক্রনিক রোগাক্রান্ত রোগীদের ইয়োগার বা যোগব্যায়াম বেশ উপকারী। ‘চেস্ট’ নামে একটি জার্নালে সম্প্রতি গবেষণার ফ…



এমনিতেই যোগ ব্যায়ামের তুলনা নেই। পাশাপাশি ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

এক গবেষণায় দেখা গেছে, ফুসফুসের ক্রনিক রোগাক্রান্ত রোগীদের ইয়োগার বা যোগব্যায়াম বেশ উপকারী। ‘চেস্ট’ নামে একটি জার্নালে সম্প্রতি গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

গবেষকরা জানান, যোগ ব্যায়াম শারীরিক অনুশীলনের কার্যক্ষমতা বাড়ায় এবং সিওপিডি (chronic obstructive pulmonary disease- COPD) রোগীদের উন্নতি ঘটায়।

তারা আরও জানান, গবেষণার জন্য ৬০ জন সিওপিডি রোগীকে দৈবচয়নের ভিত্তিতে দুটি ভাগে বেছে নেয়া হয়। এরপর একটি গ্রুপকে যোগ ব্যায়াম শেখানো হয়। বাকি গ্রুপকে 'পালমোনারি রিহ্যাবিলিটেশন' প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়। এরপর তাদের রোগ নিরাময়ে অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। এতে ফুসফুসের উন্নতিতে যোগ ব্যায়াম ও 'পালমোনারি রিহ্যাবিলিটেশন'র যথেষ্ট উপকারিতার বিষয়টি প্রমাণিত হয়।

গবেষকরা আরও বলেন, অংশগ্রহণকারীদের বিভিন্ন আসন, প্রাণায়াম, মেডিটেশন ও রিল্যাক্সেশন প্রশিক্ষণ দেওয়া হয়। এতে তাদের ফুসফুসের কার্যক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায়।


from Daily Bangla http://bit.ly/2VZ0ts7

No comments