নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- নাবালিকা শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে স্থানীয় মহিলাদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, গত বুধবার ইসলামপুরের রামগঞ্জ পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা এক ব্যবসায়ীর দোকানে কাজ করতে আসা কালুগছের বাসিন্দা রসিদ পেশায় রাজমিস্ত্রি বাড়িতে কেউ না থাকার সুযোগে পাঁচ বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ। ঘটনার জেরে নির্যাতিতা শিশু কন্যা তীব্র ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ঘটনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করলেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার না করায়। এদিন রামগঞ্জ পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় মহিলারা। দীর্ঘ একঘন্টা ধরে বিক্ষোভের পর পুলিশের পদস্থ কর্তার আশ্বাসে মহিলারা ঘেরাও বিক্ষোভ তুলে নেন।
from বাংলা খবর http://bit.ly/30ipA7A

No comments