নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- বকেয়া বেতন সহ একাধিক পাওনা গণ্ডার দাবিতে শ্রমিক অসন্তোষ ডুয়ার্সের কালচিনি ব্লকের তোর্ষা চা বাগানে ।।আজ সকালে শ্রমিকরা বাগানে দুই ঘণ্টা গেট মিটিং করে পরে ম্যানেজার কে ঘেরাউ করে দাবী দাওয়া নিয়ে সরব হন ।বাগানের শ্রমিকরা জানান শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া আছে এছাড়া প্রতিমাসে বেতন দেরিতে প্রদান করছে সময়মত প্রদান করছেনা । শ্রমিকরা জানান নুতন কোম্পানি আসার পর চার বছর থেকে বাগানে শ্রমিকদের পাওনা গণ্ডা বকেয়া আছে শ্রমিক আবাসন মেরামত হচ্ছেনা । চিকিৎসা জনিত সুবিধা মিলছেনা , লাকড়ি ছাতা কিছুই পাওয়া যাচ্ছেনা এসমস্ত কিছু দাবিতে আজকে বাগানে শ্রমিকরা গেট মিটিং এ সামিল হয় । শ্রমিকরা জানান সমস্যা সমাধান না হওয়া ওবধি আন্দোলন চলতে থাকবে।
from বাংলা খবর http://bit.ly/2YnK0KP

No comments