গত রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি কোচবিহারের বিভিন্ন এলাকায় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গত রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি কোচবিহারের বিভিন্ন এলাকায়

নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- গত রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কোচবিহারের বিভিন্ন এলাকায়। সব থেকে বেশী হয়েছে মাথাভাঙা এলাকায়। সেখানে একজন ১০৬ বছরের বৃদ্ধা রাধেশ্বরী বর্মণ সহ কম পক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের অনেককেই মাথাভাঙা হাসপাতালে …



নিজস্ব প্রতিনিধি,১৩মেঃ- গত রাতের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে কোচবিহারের বিভিন্ন এলাকায়। সব থেকে বেশী হয়েছে মাথাভাঙা এলাকায়। সেখানে একজন ১০৬ বছরের বৃদ্ধা রাধেশ্বরী বর্মণ সহ কম পক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের অনেককেই মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়াও এক হাজারেরও বেশী বাড়িঘর ভেঙে গিয়েছে। প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাওয়ায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। ক্ষতি হয়েছে ফসলেরও। মূলত ভুট্টা চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, মাথাভাঙার জোরপাকড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শিবপুর, ডাকঘরা, খলিশামারি পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুরি, কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকারও বেশ কিছু গ্রামে ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।


from বাংলা খবর http://bit.ly/2HfmpGp

No comments