অফিসে কাজের ফাঁকে যেভাবে ঝরাবেন মেদ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অফিসে কাজের ফাঁকে যেভাবে ঝরাবেন মেদ

অফিসে বসে বসে এক নাগাড়ে কাজ করতে গিয়ে শরীরের মেদ বৃদ্ধি পায়। বেশিরভাগ মানুষেরই পেটের দিকে মেদ বেড়ে যায়। অফিস করায় নিয়ম-মাফিক ব্যায়ামও করা হয় না। শরীর ভারি হয়ে যায়। প্রতিদিন আট থেকে নয় ঘন্টা এক জায়গায় বসে থাকলে শরীর চালনা হয় না। …



অফিসে বসে বসে এক নাগাড়ে কাজ করতে গিয়ে শরীরের মেদ বৃদ্ধি পায়। বেশিরভাগ মানুষেরই পেটের দিকে মেদ বেড়ে যায়। অফিস করায় নিয়ম-মাফিক ব্যায়ামও করা হয় না। শরীর ভারি হয়ে যায়। প্রতিদিন আট থেকে নয় ঘন্টা এক জায়গায় বসে থাকলে শরীর চালনা হয় না। ফলে ক্যালোরিও খরচ হয়না পর্যাপ্ত পরিমাণ। আর তার ফলেই বেড়ে যায় ওজন।  তবে এর থেকে আছে পরিত্রাণের উপায়ও। দরকার নেই আলাদা সময়। কাজ করতে করতেই শরীরের মেদ কমানো সম্ভব। আসুন জেনে নেই কিভাবে অফিসে বসেই মেদ কমাবেন-

১. কাজের মাঝে বিরতি নিন। অনেকক্ষণ এক নাগাড়ে কাজ করার মাঝে এক দুয়েকবার নিজের চেয়ার থেকে উঠুন। কফি খান। রিল্যাক্স করুন। তাতে আপনার শরীরের চালনা হবে।

২. পানি খান বেশি করে। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে শুধু চর্বি বাড়ে তা নয় হজমেরও গণ্ডগোল হয়। তাই বেশি করে পানি খান। এতে আপনার হজমের সমস্যাও দূর হবে আবার ক্যালোরি খরচ হবে৷

৩. অবসরের কি খাচ্ছেন খেয়াল রাখুন৷ বেশি ক্যালোরি যুক্ত খাবার খাওয়া কখনওই উচিত নয়। বিশেষত যে সব খাবারে মিষ্টি বেশি সেসব খাবার বাদ দিন আপনার তালিকা থেকে। চকলেট জাতীয় খাবার বা আইসক্রিম খাবেন না।

৪. চেয়ারে বসেই কিছু অল্প ব্যায়াম করুন। এতে আপনার শরীরে প্রতিদিন একশ’রও বেশি ক্যালোরি পুড়তে পারে। চেয়ারে বসেই আপনার পা মাটিতে ঠেকিয়ে রাখুন।

৫. পা মেঝে থেকে অল্প উপরে তুলে রাখুন। এবার দুই পায়ের পাতাকে উপর দিকে করে নিজের শরীরের দিকে টেনে রাখুন দশ সেকেন্ড। এবার ছেড়ে দিয়ে ঠিক উল্টো দিকে অর্থাৎ শরীরের বাইরের দিকে ঠেলে দিন পায়ের পাতাকে। এইভাবে দশ সেকেন্ড রাখুন। এই ব্যায়ামে আপনার ক্যালোরিও ঝরবে আবার পায়ের ব্যাথাও কম হবে।


from Daily Bangla http://bit.ly/2JwoIqh

No comments