যে নখ কাটা হয়নি ৬০ বছর! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যে নখ কাটা হয়নি ৬০ বছর!

মানুষের কত রকমের শখের কথা আমরা শুনে থাকি। ঠিক তেমনি এক অদ্ভুত শখ দিয়ে বিশ্ব রেকর্ড করলেন ভারতের শ্রীদার চিলাল। ছয় দশকের বেশী সময় ধরে নখ কাটেন না ভারতের পুনে শহরের শ্রীদার চিলাল।

স্কুল জীবন থেকেই নখ কাটা বন্ধ করে দিয়ে সবচেয়ে দীর্…



মানুষের কত রকমের শখের কথা আমরা শুনে থাকি। ঠিক তেমনি এক অদ্ভুত শখ দিয়ে বিশ্ব রেকর্ড করলেন ভারতের শ্রীদার চিলাল। ছয় দশকের বেশী সময় ধরে নখ কাটেন না ভারতের পুনে শহরের শ্রীদার চিলাল।

স্কুল জীবন থেকেই নখ কাটা বন্ধ করে দিয়ে সবচেয়ে দীর্ঘ নখের বিশ্বরেকর্ড গড়েন তিনি। তিনি বলেন, ‘আমি এই নখ নিয়ে বেশী চলাফেরা করতে পারি না। বিছানায় ঘুমানোর সময় আমি আমার বাম হাত খাটের একপাশে করে রাখি।

তার এই বড় নখ রাখার পিছনে মূল কারণটি হল, ছোটবেলায় স্কুলে তার শিক্ষক নখ বড় রাখার জন্য খুব মারধোর করেছিলেন। শিক্ষকের উপরে রাগ করে তিনি আর কখণো নখ কাটেনি। এই জন্য অবশ্য তাকে অনেক বেগ পোহাতে হয়েছে। তার এই বড় নখের জন্য তার বন্ধু ও ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হয়। কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটুট আছেন।

তার এই বড় নখের কারণে কেউ তাকে কাজ দিত না। সে বিয়ে করতে চাইলে তাকে কেউ বিয়ে করতে রাজি হল না। মেয়েরা তাকে নোংড়া বলে তিরষ্কার করত। অনেক মেয়েই তাকে বলেছে, যদি তুমি তোমার নখ কাটতে রাজি থাক, তাহলে আমি তোমাকে বিয়ে করব। এক সময় তার অবস্থার পরিবর্তন হল অবশেষে তার বিয়ে হল। তিনি তার ভাইয়ের শ্যালিকাকে বিয়ে করলেন। বিয়ের উপলক্ষে অবশ্য তিনি তার ডান হাতের নখ কেটে ফেললেন।

শ্রীদার চিলাল ১৯৫২ সাল থেকে নখ কাটা বন্ধ করেন। প্রায় ৬২ বছর পুরনো তার এই নখ। শ্রীদার চিলাল এখন ৮০ বয়সে এসে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার নখ কাটবেন। কিন্তু ইতোমধ্যেই তিনি গ্রিনিস ওয়ার্ল্ড রেকড করে ফেলেছেন। নখ কাটার পর তার নখ জাদুঘরে রাখার দাবী করেছেন শ্রীদার চিলাল।


from Daily Bangla http://bit.ly/2DYMCHl

No comments