চুম্বন কি শুধু ভেজা ঠোঁটের ছোঁয়াছুঁয়ি? না কি ত্বকের ব্যারিকেড ভাঙা ভাষা? নাকি চর্ম সুখ ছাপিয়েও অন্য আগুনের অনুভূতি? বৃহত্তর সাংস্কৃতিক অর্থে চুম্বনের প্রয়োগ বহুবিধ। কখনও প্রেম, স্নেহ, বিশুদ্ধ বন্ধুত্ব, কখনও ধার্মিক রীতি নীতি, সৌজন্য বিনিময়, শান্তির শিলমোহর, কখনও আবার যৌন চাহিদার আদান প্রদান। বিশেষজ্ঞদের মতে, চুম্বনের উৎস বিভাজিত দুই ভাবে। প্রথমটি হল প্রবৃত্তিগত। অন্যটি পরিবেশগত। প্রেম, কাম, স্নেহ, অনুরাগ, শ্রদ্ধা, সৌজন্য, শুভেচ্ছা- ছোট্ট ঠোঁটের আলতো ছোঁয়ায় আবেগের কতই না রূপ ধরা দেয়৷ না বলেই বলে দিয়ে যায় সেই কথা যা মন শুনতে চায়, আর শরীর চায় বুঝতে৷ এ ভাষা জেনেছেন কখনও? বুঝেছেন কি? করেছেন অনুভব? করুন বা না করুন ঠোঁটের এই ভাষার অর্থ অবশ্যই জেনে রাখুন৷
কপালে : এটি ভালবাসার সবচেয়ে সুন্দর ছোঁয়া৷ সঙ্গী আপনার কপালে ঠোঁট ছোঁয়ালে জানবেন তিনি আপনার অত্যন্ত কেয়ার করেন৷ সবসময় আপনার থেকে সমস্ত দুঃখকে দূরে রাখতে চান৷ আর আপনাকে কেবল ভালবাসেন না ভীষণভাবে সম্মানও করেন৷
হাতে : হাতে চুম্বনের অনেকরকম অর্থ থাকতে পারে৷ এ চুম্বন ভালবাসারও হতে পারে, আবার বন্ধুত্বেরও৷ তাই আসল আবেগটি জানা ভীষণ প্রয়োজন৷ তবে এ হাতে চুম্বন প্রশংসাসূচকও বটে৷ প্রথম দেখা কিংবা বিদায়কালেও অনেকে হাতে চুম্বন করে থাকেন৷ আবার দেখা করার প্রতিশ্রুতিও অনেকে এভাবে দিয়ে থাকেন৷
কানে : কানের লতিতে আলতো ঠোঁটের ছোঁয়া কিন্তু শরীরের কামোত্তেজনা বাড়ানোর কাজ করে৷ এর অর্থ সঙ্গী আপনার শরীরকে ভীষণভাবে উপভোগ করতে চাইছেন৷ চাইছেন সঙ্গমে লিপ্ত হতে৷ অনেকেই যৌনক্রিয়ার আগে এমন চুম্বনের সাহায্য নিয়ে থাকেন৷
ফ্রেঞ্চ কিস : এমন চুম্বনের অর্থ নারী-পুরুষ দু’জনেই একে-অন্যের ছোঁয়ায় অভ্যস্ত৷ আর সম্পর্ককে অন্য স্তরে নিয়ে যাওয়াতে কোনও আপত্তি নেই৷ আবেগঘন মুহূর্তেও এই ধরনের চুম্বন যুগল করে থাকে৷
গালে : গালে চুম্বন স্নেহের প্রতীক হতে পারে৷ হতে পারে বন্ধুত্বের প্রতীক৷ অনেকে সঙ্গীকে ভালাবাসার প্রমাণ দিতে এমন চুম্বন করে থাকেন৷ তবে যদি এই চুম্বনে আবেগ একটু বেশিই থাকে জানবেন সঙ্গী আপনাকে আরও কাছ থেকে পাওয়ার ইচ্ছে পোষণ করছেন৷
ওয়ান লিপ : ফ্রেঞ্চ কিসের নিবিড়তা নয় এমন চুম্বনে থাকে গভীর আবেগ৷ সঙ্গীকে আরও কাছ থেকে পাওয়ার আকূলতা৷ একটু ঠোঁটের ছোঁয়াই জানিয়ে দেয় সঙ্গী আপনাকে পাগলের মতো ভালবাসেন৷ আর সবসময় আপনার সঙ্গেই থাকতে চান
from Daily Bangla http://bit.ly/2QqnIp6

No comments