রসুনের রসে যত উপকারিতা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রসুনের রসে যত উপকারিতা

রসুন ছাড়া রান্না যেন অসম্পূর্ণ থেকে যায়। খাবার তৈরিতে যোগ করে বাড়তি  স্বাদ। এ ছাড়াও রসুনের রসও শরীরের জন্য দারুণ উপকারী।

এক গ্লাস পানিতে ১ চামচ মধু আর ১০ ফোঁটা রসুনের রস মিশিয়ে খেলে অ্যাজমা রোগে দারুণ কাজ করে।

গলা ব্যথার জন্যও র…



রসুন ছাড়া রান্না যেন অসম্পূর্ণ থেকে যায়। খাবার তৈরিতে যোগ করে বাড়তি  স্বাদ। এ ছাড়াও রসুনের রসও শরীরের জন্য দারুণ উপকারী।

এক গ্লাস পানিতে ১ চামচ মধু আর ১০ ফোঁটা রসুনের রস মিশিয়ে খেলে অ্যাজমা রোগে দারুণ কাজ করে।

গলা ব্যথার জন্যও রসুনের রস দারুণ কার্যকর। এক গ্লাস গরম পানিতে কিছুটা রসুনের রস মিশিয়ে কুলিকুচি করলে হাতেনাতে ফল। আবার এক গ্লাস বেদানার রসের সঙ্গে যদি ২০ ড্রপ রসুনের রস যোগ করে খেলে সব ধরনের ঠাণ্ডা-সর্দি কমে যায়। বাড়ায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

ব্রন সারাতেও রসুনের রস কার্যকরী। মুখে ব্রন হলে রসুনের রস মুখে লাগিয়ে ৫ মিনিট রাখুন, উপকার পাবেন। মুখের যে কোনো কালো দাগ দূর করতেও রসুনের রস উপকারী।

মাথার টাক পড়লে কিংবা চুল কম থাকলে রসুনের রস ব্যবহার করতে পারেন। দিনে দুইবার ব্যবহার করলে এটি নতুন চুল গজাতে সাহায্য করবে। রসুনের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে রাতে রেখে সকালে চুল ধুয়ে ফেলুন। পাঁচদিনেই উঁকুন দূরসহ নতুন চুল গজাতে সাহায্য করবে।

যে কোনো ধরনের বিষাক্ত পোকার কামড়ের ব্যথা দূর করতে রসুনের রস বেশ কার্যকর। আক্রান্ত স্থানে এটি লাগালে উপকার পাওয়া যাবে।

নিয়মিত রসুনের রস পান করলে ত্বক কুঁচকে যাওয়া থেকে রক্ষা পায়। এ ছাড়া এটি কোলেস্টেরল কমাতে দারুণ ভূমিকা রাখে।


from Daily Bangla http://bit.ly/2Hzb2Jv

No comments