চকোলেটপ্রেমীরা সাবধান! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চকোলেটপ্রেমীরা সাবধান!

চকোলেট ঠাণ্ডা করে, মানে একেবারে চিলড করে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। অনেকে তো আবার এমন ধারণা পোষণ করেন, ফ্রিজে না রেখে চকোলেট খাওয়াই যায় না। আর এজন্যই কিন্তু চকোলেটপ্রেমীদের সাবধান করছেন নিউ জিল্যান্ডের প্রখ্যাত চকোলেট বিশেষজ্ঞ ল…



চকোলেট ঠাণ্ডা করে, মানে একেবারে চিলড করে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। অনেকে তো আবার এমন ধারণা পোষণ করেন, ফ্রিজে না রেখে চকোলেট খাওয়াই যায় না। আর এজন্যই কিন্তু চকোলেটপ্রেমীদের সাবধান করছেন নিউ জিল্যান্ডের প্রখ্যাত চকোলেট বিশেষজ্ঞ লিউক আওয়েন স্মিথ।

চকোলেট বিশেষজ্ঞ বলছেন, চকোলেট ফ্রিজে রাখা উচিত নয়। সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদন উল্লেখ করে স্মিথ বলেন, ফ্রিজে রাখা চকোলেটের স্বাদ একেবারই বিনষ্ট হয়ে যায়। চকোলেট এমনিতেই অত্যন্ত নাজুক পদার্থ। তার স্বাদ-গন্ধকে অক্ষুণ্ন রাখতে হবে। এজন তা স্বাভাবিক তাপমাত্রাতেই রাখা উচিত।

প্রবল গরমে চকোলেটকে অবিকৃত রাখারও উপায় বাতলে দেন স্মিথ। বলেন, ১০ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কাবার্ডই চকোলেটের সব থেকে ভালো আস্তানা। কিন্তু বাইরের তাপমান যদি ২৮ ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ফ্রিজে রাখা ছাড়া উপায় থাকে না। আর তখনই ‘বিস্বাদ’চকোলেটই খেতে হবে।


from Daily Bangla http://bit.ly/2YKdym2

No comments