ভারসাম্য করেই চলুক জীবন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারসাম্য করেই চলুক জীবন

একটানা কাজ নয়, আবার কাজের মধ্যে ফাঁকিও নয়। অনেক বেশি সিরিয়াস নয়, আবার খুব বেশিভাবে জীবনকে ছেড়ে দেয়াও নয়। ভারসাম্য আনার কথা বলা হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভারসাম্যের প্রয়োজন। কোনো মানুষই আসলে সুপারম্যান নন যে, সব কাজ সঠিকভাব…






একটানা কাজ নয়, আবার কাজের মধ্যে ফাঁকিও নয়। অনেক বেশি সিরিয়াস নয়, আবার খুব বেশিভাবে জীবনকে ছেড়ে দেয়াও নয়। ভারসাম্য আনার কথা বলা হচ্ছে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভারসাম্যের প্রয়োজন। কোনো মানুষই আসলে সুপারম্যান নন যে, সব কাজ সঠিকভাবে একাই করে ফেলবেন। এক্ষেত্রে মধ্যপন্থাটাই বেছে নেয়া ভালো। মেনে নিতে হবে জীবনের উত্থান-পতন। পড়ে গিয়ে একেবারে থেমে যাওয়া নয়, আবার খুব জোরে দৌড়ে হোঁচট খাওয়াও নয়। দীর্ঘদিনের চর্চায় জীবনটা একটা ভারসাম্যের ভেতর দিয়েই চলুক।
জেনে নেয়া যাক কয়েকটি টিপস।

কাজের গুরুত্ব
গুরুত্ব সহকারে নিজের কাজগুলোর একটি তালিকা করে নিন। এটা হোক ‌'অতি জরুরি', 'জরুরি' এবং সাধারণ কাজ। তালিকা হয়ে গেলেই আশ্চর্য হয়ে দেখবেন, আসলে নিজের গুরুত্বপূর্ণ তালিকার বাইরের কাজগুলোই বেশি প্রাধান্য পেয়ে আসছে আপনার কাছে, যা সাধারণ তালিকাতেই পড়ে। এবার আরেকটি তালিকা তৈরি হোক। এরপর নতুন উদ্যমে শুরু করুন গুরুত্বপূর্ণ আসল কাজ। দেখবেন ব্যস্ততা এতোই বেড়েছে যে, আপনি কাজের আনন্দে ডুবে থাকবেন।

উপযোগী কাজ বাছুন
আপনার সময়োপযোগী কাজ বাছুন। অবাক হয়ে দেখবেন, অধিকাংশ কাজ, যেগুলো আপনার করতে হবে সেগুলো এখনই করতে হবে এমন নয়। সময়টা হয়তো পরিবারের কিন্তু আপনি করছেন অফিসের কাজ। কিংবা ব্যবসার গুরুত্বপূর্ণ সময়ে পরিবার বা বন্ধুদের সঙ্গ দিতে হচ্ছে। তাই সময়োপযোগী কাজ করুন । আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও সৃজনশীল কাজের জন্য অালাদা আলাদা সময় বের করে জীবনে আনুন ভারসাম্য।

অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত
অনেক সময় বেশ কয়েকটি কাজ একসঙ্গে চেপে যায়। এক্ষেত্রে সব কাজ একসঙ্গে একবারে করা সম্ভব হয় না। তাই কোন কাজটি করতে পারবেন আর কোনটি করতে পারবেন না, সে প্রেক্ষিতে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ বলুন দ্রুত। এমন পরিস্থিতিতে নিজেকে নিজেই প্রশ্ন করে জেনে নিন, কোনটি এখন গুরুত্বপূর্ণ। কোনটিকে অগ্রাধিকার দেয়া দরকার। সেটি নিয়ে পূর্ণ মনে ঝাঁপিয়ে পড়ুন।

সময়কে ব্যবহার করুন
যখন কাজের সময় হয় তখন অন্য কোনো চিন্তা না করে শুধুই কাজ করুন। একটি একটি করে কাজ শুরু ও শেষ করুন । কাজের সময় অপ্রয়োজনে ইমেইল চেক কিংবা মোবাইল চালানোর মতো কাজও করা যাবে না কিংবা অন্য কোনো চিন্তাও মাথায় আনা যাবে না। অর্থ্যাৎ যে কাজই করুন না কেন, সে কাজে পুরো মনোযোগ ঢেলে দিন।

বাধাকে স্বাগতম
আপনার নিরবচ্ছিন্ন কাজের সময়ে বাধা আসবেই। এটাই স্বাভাবিক। বিষয়টা দ্রুত মেনে নিন। তবে এসব পরিস্থিতিতে কীভাবে কাজ করতে হবে, তা আপনার শিখতে হবে। এ কারণে কাজের সময়ে দ্রুত একটি খসড়া তৈরি করে ফেললে তা কাজে আসে। বিশেষ করে সৃজনশীল কাজের একটি সংক্ষিপ্ত খসড়া দ্রুত তৈরি করে ফেলা সবচেয়ে ভালো।

বিশেষ গুরুত্বপূর্ণ কাজ
কখনও কখনও এমন হয় যে, এমন একটি কাজ আসে, যা অনেকটা সুযোগ হিসেবে আপনার কাছে ধরা দেয়। এমন অবস্থায় বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হিসেবে সেটিকে নিন। বেশি সময় ও উদ্যম নিয়ে কাজটি সম্পন্ন করুন। যেহেতু বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে কাজটিতে সেহেতু ওই কাজের বিশেষ মূল্যটাও ভাবনার মধ্যে রাখুন। কাজে স্পৃহা পাবেন।

মাঝেমধ্যে বিশ্রাম
মাঝেমধ্যেই বিশ্রাম নিন। পরিবার, আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্কটা আরেকটু ঝালিয়ে নিন। নতুন সম্পর্কও গড়তে পারেন। সময় দিন সম্পর্ক গড়ার জন্য। মোটকথা, গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা সময় বের করে আপনার মস্তিষ্ক থেকে সব কাজের চিন্তা দূর করে নির্ভার থাকুন।

নিজেকে সময় দিন
এতো এতো কাজ, এতো এতো সম্পর্ক। মাঝেমধ্যে নিজের জন্য কিছুটা সময় বের করে নিন। হুট করেই একটি দিন অ্যাডভেঞ্চার করে কাটিয়ে দিন। কিংবা কাজের বাইরে একটা দিন শুধু নিজের ভালোলাগার বিষয় নিয়ে ইচ্ছেমতো কাটিয়ে দিন। কাজকে ওইদিনের জন্য ছুটি দিয়ে সম্পূর্ণ সময়টা নিজের করে নিন।

অপরাধবোধ পুষবেন না
নিজের সাজানো কাজ সেটি অফিস, ব্যবসা কিংবা পরিবারে সময় দেয়া হোক গুরুত্বটা সবসময় একরকম রাখার চেষ্টা করুন। এটা করতে গিয়ে আপনার বন্ধুদের সঙ্গে ভ্রমণ, আড্ডা কিংবা নিমন্ত্রণ বাদ গেলেও এ নিয়ে অপরাধবোধ পুষবেন না মনের মধ্যে। কাজের প্রয়োজনে এসব সামাজিক কাজ অনেক সময় বাদ দিতেই হয়। সাময়িক খারাপ লাগা থাকলেও পরবর্তীতে সফলতা আপনার কাছে ধরা দেবেই।

উত্থান-পতন মেনে নিন
জীবনে মাঝেমধ্যে এমন সময় আসবে যাকে খুব উপভোগ করবেন। আবার এমনও দিন আসতে পারে যাকে আপনার নিষ্প্রভ মনে হতে পারে। অর্থাৎ জীবনে উত্থান-পতন আসবেই । তাই মেনে নিতে শিখুন। ভারসাম্য বজায় রেখে নির্ভার কাজে মেতে থাকুন। উত্থান-পতনের ধাক্কা আপনাকে কাবু করতে পারবে না। কাজে আপনি নিশ্চিত সফল।


from Daily Bangla http://bit.ly/2HHHwjJ

No comments