আপনার ভালবাসা প্রকাশ করেন কতটুকু। আপনি জানেন কি, শুধু প্রকাশ না করায় কত দম্পতির সুখের সংসার বছর না ঘুরতেই হয়ে ওঠে একেবারে একঘেয়ে আর পানসে? আর শুধু তিনটে শব্দই জাদুর মতো বদলে দিতে পারে আপনার সেই ম্যারম্যারে দাম্পত্যকে। শুধু কানের কাছে গিয়ে একবার ফিসফিস করে বলুন 'আই লাভ ইউ'। এতে সাংসারিক ঝামেলায় রাগে তপ্ত স্ত্রীর মাথার তাপমাত্রাও এক ঝটকায় ১২০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রিতে নামিয়ে আনতে পারে।
গল্প নয়, সম্প্রতি এক গবেষকদের জরিপে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। তারা বলছেন, সপ্তাহে অন্তত ১০ বার আই লাভ ইউ বললে আর সঙ্গে গোটা দশেক চুমু খেলে হ্যাপি কাপল লাইফ এক্কেবারে পাক্কা! বিয়েতো চাইলেই করা যায় । কিন্তু, এই বিয়ে টিকবে ক’দিন? বিয়ে টিকিয়ে রাখতে সবচেয়ে জরুরি অপরের জন্য সময় বের করা । অনেক তো বউয়ের সঙ্গে ঝগড়া, রাগারাগি করলেন । তাহলে আজ বাসায় গিয়ে একবার জড়িয়ে ধরে ‘আই লাভ ইউ’ বলে একটা রগরগে চুমু খেয়েই দেখুন না । প্রেমের পারদ চড়তে বেশি সময় লাগবে না। এটা আমার না গবেষকদের কথা।
তবে গবেষণায় আরও দেখা গেছে, সম্পর্ক টিকিয়ে রাখতে ঝগড়ার গুরুত্বও অপরিসীম । কিন্তু, তাই বলে সেটা জিইয়ে রাখলে চলবে না। ক্ষমাও যেমন চাইতে হবে, তেমনই ক্ষমা করেও দিতে হবে । সপ্তাহে তিনবার যৌন মিলনও দীর্ঘদিনের বিবাহিত জীবনকে নতুন মাত্রা দিতে পারে। একটি ওয়েবসাইটের করা গবেষণায় দেখা গেছে, আমেরিকার প্রায় ৯২ শতাংশ দম্পতি নিজেদের অত্যন্ত সুখী হিসেবে ব্যাখ্যা করেছেন। এদের মধ্যে ভালোবাসা প্রকাশের বেশ কয়েকটি মাধ্যম দেখা গেছে। তারা প্রত্যেকেই মাসে অন্তত তিন বার ঘুরতে যান, একে অপরকে রোমান্টিক সারপ্রাইজ দেন। আর অবশ্যই একে অপরকে অনেকটা করে সময় দেন । সোজা কথা আপনার ভালবাসাটা বিভিন্ন উপায়ে স্ত্রীর কাছে তুলে ধরুন। দেখুন দীর্ঘদিনের লক্কর- ঝক্কর প্রেমের গাড়িটা কতটা দ্রুত গতিতে চলতে শুরু করে।
from Daily Bangla http://bit.ly/2JTiAbD

No comments