নিয়মিত যৌনতায় সক্রিয়তা বাড়ে মস্তিষ্কে! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিয়মিত যৌনতায় সক্রিয়তা বাড়ে মস্তিষ্কে!

বয়স বাড়লে অনেকেরই যৌনতার প্রতি তেমন আগ্রহ থাকে না। আর সঙ্গীর থেকে সাড়া না পেলে এটি আরও বাড়তে থাকে। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা।

বার্ধক্যে এই প্রবণতা বিরূপ প্রভাব ফেলে মানবমস্তিষ্কে। কমে যায় প্রবীণদের মস্তিষ্কের সক্রিয়তা।

ইউনি…




বয়স বাড়লে অনেকেরই যৌনতার প্রতি তেমন আগ্রহ থাকে না। আর সঙ্গীর থেকে সাড়া না পেলে এটি আরও বাড়তে থাকে। কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা।

বার্ধক্যে এই প্রবণতা বিরূপ প্রভাব ফেলে মানবমস্তিষ্কে। কমে যায় প্রবীণদের মস্তিষ্কের সক্রিয়তা।

ইউনিভার্সিটি অব কভেন্ট্রির এক গবেষণা বলছে, নিয়মিত যৌনতায় লিপ্ত হন-এমন প্রবীণদের মস্তিষ্কের সক্রিয়তা অনেক বেশি। মূলত কথা বলার সাবলীলতা ও দৃষ্টির সঙ্গে যুক্ত স্মৃতি বিবেচনা করে এই সিদ্ধান্তে আসেন গবেষকরা।

৫০ - ৮৩ বছর বয়সী ৭৩ জনের ওপর এই গবেষণা চালানো হয়। এর মধ্যে ছিলেন ২৮ জন পুরুষ ও ৪৫ জন নারী।

তাদের কাছে কতদিন অন্তর যৌনতায় লিপ্ত হন, তা জানতে চাওয়া হয়। এরপর বেশ কয়েকটি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তাদের। প্রথমে তাদের ৬০ সেকেন্ড ধরে একের পর এক জন্তুর নাম বলতে বলা হয়। তারপর ৬০ সেকেন্ড ধরে ইংরেজির এফ অক্ষর দিয়ে যে কোনো শব্দ। দেখা যায়, যারা প্রতি সপ্তাহে অন্তত ১ বার যৌনতায় লিপ্ত হন, সেই সমস্ত প্রবীণদের সাবলীলতা অন্যদের থেকে অনেক বেশি। অনেক বেশি শব্দ বলেছেন তারা।

দৃশ্যনির্ভর স্মৃতিশক্তির পরীক্ষার জন্য একটি ঘড়ি দেখিয়ে সেটি সরিয়ে নিয়ে আঁকতে বলা হয় ওই ব্যক্তিদের। দেখা যায় নিয়মিত যৌনতায় লিপ্ত হন যারা, তাদের ছবি অনেক নিখুঁত।


from Daily Bangla http://bit.ly/2JzmAip

No comments