যে কারণে লম্বা স্বামী আর খাটো স্ত্রীদের সম্পর্ক সবচেয়ে সুখের হয় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যে কারণে লম্বা স্বামী আর খাটো স্ত্রীদের সম্পর্ক সবচেয়ে সুখের হয়

মুসলিম সমাজে একমাত্র বিয়ের মাধ্যমেই বৈধভাবে জীবনসঙ্গী, সঙ্গিনী বেছে নেয়ার সুযোগ আছে। ‘বিয়ে’ প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি বিষয়। এক্ষেত্রে জীবনসঙ্গী কেমন হবে এ নিয়ে নারী-পুরুষ উভয়ের মনেই একটা লুক্কায়িত স্…



মুসলিম সমাজে একমাত্র বিয়ের মাধ্যমেই বৈধভাবে জীবনসঙ্গী, সঙ্গিনী বেছে নেয়ার সুযোগ আছে। ‘বিয়ে’ প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি বিষয়। এক্ষেত্রে জীবনসঙ্গী কেমন হবে এ নিয়ে নারী-পুরুষ উভয়ের মনেই একটা লুক্কায়িত স্বপ্ন থাকে। এবং জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কিছু পছন্দ-অপছন্দ তো থাকেই। তবে লম্বা স্বামী ও খাটো স্ত্রীদের সম্পর্ক ও সংসার জীবন সবচেয়ে বেশি সুখের হয় বলে দাবি করেছেন গবেষকরা।

তাদের দাবি স্বামী-স্ত্রীর মধ্যে উচ্চতার পার্থক্য যত বেশি হয়, সম্পর্ক ততই মজবুত ও সুখের হয়। এছাড়া তাদের মধ্যে যৌনসম্পর্কও খুবই গভীর হয় বলে দাবি করেছেন গবেষকরা।

পারসোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস জার্নালে প্রকাশিত ওই গবেষণায় দাবি করা হয়, নারীরা সাধারণত লম্বা পুরুষদের প্রতি আকৃষ্ট হলেও লম্বা পুরুষরা তাদের বেশি সুখি করতে পারেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। 

তবে স্বামী-স্ত্রীর মধ্যে উচ্চতার পার্থক্য যত বেশি হয়, দাম্পত্য জীবন ততই সুখের হয়। যদিও এই গবেষণাটি প্রকাশিত হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে সোশ্যাল মিডিয়ায়। 

কেউ কেউ লিখেছেন, নিজেকে মানানসই দেখাতে বা সুখী হতে নয়, লম্বা সন্তান পেতেই বেশি উচ্চতার পুরুষদের দিকে ঝোঁকেন নারীরা।


from Daily Bangla http://bit.ly/2K0pHit

No comments