ওজন কমাবে পানীয়! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ওজন কমাবে পানীয়!

সঠিক ওজন সবাই চান, কিন্তু অতিরিক্ত ওজন যন্ত্রণাকর। ওজন কমানোর জন্য অনেকেই অনেক চেষ্টা করে থাকেন। ব্যায়াম, হাঁটাহাঁটি, খাবার নিয়ন্ত্রণসহ কত কিছুই না করে থাকেন। তবে এতো কষ্ট না করে কিছু বিশেষ পানীয় পান করলেই ওজন কমে যাবে।

টমেটো জি…

টমেটো জিনজার স্মুদি

উপকরণ: ১ কাপ সবুজ শাক, ২টি ছোট টমেটো কুঁচি, ১টি লেবুর রস, ১ কাপ পানি, ১ কাপ বরফ ও ১ চিমটি গোলমরিচের গুঁড়া।

প্রণালী: উপরোক্ত সকল উপাদান একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। যদি ঝালে সমস্যা না হয়, তবে আরও কিছুটা গোলমরিচের গুঁড়া যোগ করতে পারেন।

কফি ব্যানানা স্মুদি

উপকরণ: বরফ ২ কাপ, ৩/৪ কাপ কোকোনাট আমন্ড মিল্ক, ১ কাপ কোল্ড কফি, ১ কাপ ফ্রোজেন কলার টুকরা, ২ টেবিল চামচ পিনাট বাটার।

প্রণালী: এসব উপাদান একসাথে ব্লেন্ড করে মিশ্রিত করে নিন। 

স্ট্রবেরি অরেঞ্জ স্প্রিটজার

উপকরণ: একটি কাঁচামরিচ, এক কাপ স্ট্রবেরি কুঁচি, ১টি কমলালেবু, ১ টেবিল চামচ তোকমাদানা, ১ কাপ পানি, ১ কাপ বরফ।

প্রণালী: সকল উপাদান একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন

from Daily Bangla http://bit.ly/2VmU9pn

No comments