নিজস্ব প্রতিনিধি,১১মেঃ- বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তুনু ঠাকুরের বাড়ি থেকে ছটি সকেট বোমা উদ্ধার। উদ্ধার করলো গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে শনিবার সকাল নটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় ঠাকুর বাড়ির কামনা সাগরের পাশৈ একটি নির্মিয়মান ঘরে সেখান থেকে ছটি তাজা সকেট বোমা উদ্ধার হয়।ঘটনার কথা অস্বীকার করে শান্তুনু ঠাকুর তিনি জানান। সমস্ত কিছু জ্যোতিপ্রিয় মল্লিকের মদতে হচ্ছে । তিনি কিছুই জানেন না। যদি বোম উদ্ধার হয় তার বাড়ি থেকে কেন তাকে জানানো হলোনা দাবী করেন শান্তুনু ঠাকুর।
from বাংলা খবর http://bit.ly/2Q11OZ9

No comments