ভোট পর্ব মিটে গেলেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত নদীয়ায় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোট পর্ব মিটে গেলেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত নদীয়ায়

নিজস্ব প্রতিনিধি,১১মেঃ-এবার নদীয়ার হাসখালীতে নিষেধ করা সত্বেও ভোট দিতে যাওয়ার অপরাধে এক বিজেপি কর্মী ও তার স্ত্রীকে বাড়ীতে ঢুকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনায় গুরুতর আহত সুকুমার বিশ্বাস চিকিৎসাধীন…


নিজস্ব প্রতিনিধি,১মেঃ-এবার নদীয়ার হাসখালীতে নিষেধ করা সত্বেও ভোট দিতে যাওয়ার অপরাধে এক বিজেপি কর্মী ও তার স্ত্রীকে বাড়ীতে ঢুকে মারধর করার অভিযোগ উঠলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনায় গুরুতর আহত সুকুমার বিশ্বাস চিকিৎসাধীন বগুলা গ্রামীন হাসপাতালে।সূত্রের খবর,নদীয়ার হাসখালী থানার দুর্গানগর এলাকার বাসিন্দা সুকুমার বিশ্বাস ও তার স্ত্রী বিজেপি সমর্থক।অভিযোগ,গত ২৯ তারিখ ভোটের দিন সুকুমার বাবু ও তার স্ত্রীকে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে বারণ করেছিল স্থানিয় কিছু তৃণমূল কর্মী।অভিযোগ,সেই নিষেধাজ্ঞা কে উপেক্ষা করে বুথে গিয়ে ভোট দেন ওই বিশ্বাস দম্পতি।অভিযোগ,এর পর থেকেই বিশ্বাস দম্পতিকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল ওই তৃণমূল সমর্থকরা।অভিযোগ,গত বৃহস্পতিবার রাতে হঠাৎই ১২ /১৪ জনের একটি দুষ্কৃতী দল সুকুমার বিশ্বাসের বাড়ীতে চড়াও হয়।অভিযোগ,বাড়িতে ঢুকে দুস্কৃতিরা বাড়ীতে ভাঙচুর চালায় ও সুকুমার বাবু ও তার স্ত্রীকে ব্যাপক মারধর করে।ঘটনায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন সুকুমার বাবু।পরে স্থানীয়দের চেষ্টায় তাকে বগুলা হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় হাসখালী থানায় ১৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে হাসখালী থানার পুলিশ।যদিও এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল।


from বাংলা খবর http://bit.ly/2vUtuWg

No comments