ধোনির জন্য প্ল্যাকার্ড হাতে এবার বৃদ্ধাও! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধোনির জন্য প্ল্যাকার্ড হাতে এবার বৃদ্ধাও!

কোনো পাল্লা দিয়েই মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা পরিমাপ করা সম্ভব নয়। ক্রিকেটের বাইশ গজে নিজের পারফরম্যান্স আর অসম্ভব ভদ্রতা দিয়েই গোটা বিশ্বের মন জিতেছেন অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের এই ব্যক্তি।

২০১১ সালে যখন দেশের জার্সি গায়ে প্রথম…



কোনো পাল্লা দিয়েই মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তা পরিমাপ করা সম্ভব নয়। ক্রিকেটের বাইশ গজে নিজের পারফরম্যান্স আর অসম্ভব ভদ্রতা দিয়েই গোটা বিশ্বের মন জিতেছেন অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের এই ব্যক্তি।

২০১১ সালে যখন দেশের জার্সি গায়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিলেন, তখন ধোনিকে মানুষ যতটা ভালোবাসত একযুগ পরও সেই শ্রদ্ধা এবং ভালবাসায় এতটুকু ভাটা পড়েনি।

৩ মার্চ, বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরেকবার ধোনির প্রতি ভক্তদের ভালোবাসার প্রমাণ মিলল।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাই কিংসের প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচটি অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এদিন ধোনির সঙ্গে দেখা করার জন্য ম্যাচ শেষে একটি প্ল্যাকার্ড হাতে চেন্নাইয়ের ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা। প্ল্যাকার্ডে লিখা ছিল, শুধু ধোনির জন্য আমি এখানে।

বৃদ্ধা ভক্তকে নিরাশ করেননি ধোনি। ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে ভক্তের সঙ্গে দেখা করেন তিনি। কেবল তাই নয়, সময় নিয়ে মন দিয়ে ভক্তের কথাও শোনেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এরপর বৃদ্ধা নারীর সঙ্গে সেলফিও তোলেন তিনি।
এদিন মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটা অবশ্য জিততে পারেনি ধোনির দল। তবে ধোনির প্রতি ভক্তের ভালোবাসা এবং ভক্তের প্রতি ধোনির এমন সম্মান মন জিতে নিয়েছে।


from Daily Bangla http://bit.ly/30c6MXR

No comments