মাঝারি উচ্চতার পুরুষের যৌনক্ষমতা বেশি! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাঝারি উচ্চতার পুরুষের যৌনক্ষমতা বেশি!

আপনি কি স্বল্প দৈর্ঘ্যের, আপনাকে দেখে কি মহিলারা সেভাবে আকৃষ্ট হয় না? তাই নিয়ে দুঃখ পাবেন না। এবার গলা ফাটিয়ে আপনি মহিলাদের উদ্দেশে জানিয়ে দিন, একজন লম্বা পুরুষ মানুষের চেয়ে আপনি ভাল শয্যাসঙ্গী হতে পারেন।

গবেষণা থেকেই উঠে আসা তথ…




আপনি কি স্বল্প দৈর্ঘ্যের, আপনাকে দেখে কি মহিলারা সেভাবে আকৃষ্ট হয় না? তাই নিয়ে দুঃখ পাবেন না। এবার গলা ফাটিয়ে আপনি মহিলাদের উদ্দেশে জানিয়ে দিন, একজন লম্বা পুরুষ মানুষের চেয়ে আপনি ভাল শয্যাসঙ্গী হতে পারেন।

গবেষণা থেকেই উঠে আসা তথ্য অনুযায়ী, একজন মানুষ যাঁর দৈর্ঘ্য পাঁচ ফুট নয় ইঞ্চি বা তার কম তিনি বিছানায় অনেকবেশি স্বচ্ছন্দ, এবং যৌন সংসর্গে উপভোগ করতে পারে ভাল।

গবেষণা বলছে, একজন পুরুষের সেক্সুয়াল ক্ষমতা ও যৌন সংসর্গ করার ইচ্ছে নির্ভর করে তাঁর বয়স, শরীরের ওজন, দৈর্ঘ্য, শারীরিক সুস্থতার ওপর। সেই গবেষণাই বলছে, একজন অল্পবয়স্ক, সুস্থ, ছিপছিপে চেহারার পুরুষ মানুষ শয্যাসঙ্গী হিসেবে অনেক বেশি ভাল। শুধু তাই নয়, পাঁচ ফুট নয় ইঞ্চির কম দৈর্ঘ্যের পুরুষ মানুষদের যৌন সংসর্গ করার ইচ্ছে অনেক বেশি, এবং তাঁরা তাঁর সঙ্গীনীকে আনন্দও দিতে পারে অনেক বেশি। এই গবেষণাটি করা হয়েছিল ৫৩১ জন পুরুষ মানুষের মধ্যে, এঁদের বয়স ২০ থেকে ৫৪-র মধ্যে।

গবেষণায় দেখা গেছে, যে সমস্ত পুরুষ মানুষ সপ্তাহে সাড়ে তিন থেকে চারবারের মতো যৌন সংসর্গ করার ইচ্ছাপ্রকাশ করে, তারা মূলত স্থূলকায়। সেখানে স্বল্প দৈর্ঘ্যের পুরুষের সেক্স করার ইচ্ছে অনেক প্রবল।

তবে বয়স বাড়লে, মোটা হয়ে গেলে, এবং শরীরে অন্য রোগ বেড়ে গেলে, ধাক্কা খায় সেক্স করার চাহিদাও। আর এই বিষয়টা বেশি প্রকট হয় ৪৫ বছরের পর। তার আগে এই সমস্যাগুলো যৌনসংসর্গের ক্ষেত্রে তেমন বাধা হয় দাঁড়ায় না।

ডিসকভার ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সুস্থ, স্বাভাবিক যৌনজীবন দীর্ঘদিন ধরে উপভোগ করতে সবচেয়ে আগে ঝড়িয়ে ফেলতে হবে শরীরের বাড়তি মেদ, থাকতে হবে সজীব, উচ্ছ্বল। আর তার মধ্যে সামান্য কম দৈর্ঘ্যের হলেতো কথাই নেই। বিছানার সবচেয়ে কাঙ্খিত শয্যাসঙ্গী হতে পারবেন সেই পুরুষমানুষই।


from Daily Bangla http://bit.ly/2WPyrMc

No comments