সংসার জীবনে সুখ তখনই আসে যখন স্বামী-স্ত্রী’র সম্পর্ক মধুর থাকে৷ দাম্পত্য জীবন সুখের করতে রয়েছে বিভিন্ন মন্ত্র৷ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরকে বোঝা ও দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক৷
যে দম্পতিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জীবন অনেক বেশি সুখের হয়৷ এর সবচেয়ে বড় কারণ হলো এমন সম্পর্কের ফলে এরা এক অপরকে মনের সমস্ত কথা খুলে বলতে পারেন৷ মনের সব কথা বলায় এদের মনে শান্তি ও সুখের অনুভূতি হয়৷ তবে কি কি বিষয়ে আলোচনা করলে একে অপরের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে তা অনেকই বুঝে উঠতে পারেন না৷ সে বিষয়েই কিছু তথ্য রইল এ পর্বে-
# বিভিন্ন সময়েই আমরা প্রত্যেকে কোনো খারাপ বা লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে যাই৷ কিন্তু এই ধরনের কথা সবাইকে বলা যায় না৷ কিন্তু এগুলো মনের মানুষের সঙ্গে খুব সহজেই শেয়ার করা যায়৷ একে অপরের সঙ্গে কোনো হাস্যকর ঘটনা বা লজ্জাজনক পরিস্থিতির ঘটনার কথা বললে মন অনেক হালকা হয় ও মানসিক চাপ দূর হয় ফলে একে অপরের সঙ্গে সম্পর্ক অনেক বেশি দৃঢ় হয়৷
# আপনি যে বিষয়গুলোতে ভয় পান বা নিরাপত্তাহীনতায় ভোগেন সেগুলো তৃতীয় কোনো ব্যক্তির কাছে প্রকাশ করলে আপনার ক্ষতির আশঙ্কা থাকতে পারে৷ কিন্তু মনের মানুষেকে এই কথাগুলো খুলে বললে সে আপনার মানসিকতাকে ভালোভাবে বুঝতে পারবেন এবং সেই সমস্ত মুহূর্তে আপনাকে আগলে রাখতে পারবেন৷
# ছোটবেলার অনেক কথাই বড় হয়ে আমরা বলতে পারি না৷ কিন্তু নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললে সম্পর্কের গভীরতা বাড়ে৷ ছোটবেলার বিভিন্ন মুহুর্তে নিজের সঙ্গীকে বললে সে আপনার মানসিকতার কথা খুব সহজেই বুঝতে পারবেন৷
# আপনারা দুজনে যদি একে অপরের সঙ্গে পরিবার নিয়ে আলোচনা করেন তবে পরিবার সম্পর্কে সংবেদনশীলতা ও দায়িত্ববোধ বাড়বে৷ এতে আপনারা দুজনেই একে অপরকে অনেক বেশি সম্মান করতে পারবেন৷
# সুখী দম্পতি ববাবরই তার সঙ্গীর পছন্দ-অপছন্দের কথাটি মাথায় রাখেন৷ কারণ একে অপরের পছন্দের বিষয়টি জানাই হল সুখী দাম্পত্যের মূলমন্ত্র৷ সঙ্গীর মনের ছোটখাটো বিষয়গুলো জানা থাকলে জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে৷
# দাম্পত্য জীবনের সবচেয়ে বড় বিষয় হলো ভবিষ্যতের কথা ভাবা৷ ভবিষ্যতের কোনো প্ল্যানিং দুজনে মিলে একসঙ্গে তৈরি করুন৷ এতে সম্পর্কের গভীরতা বাড়ে ও দাম্পত্য জীবনে একে অপরের গুরুত্ব বুঝতে পারেন
from Daily Bangla http://bit.ly/2EhjfQA

No comments