দীর্ঘায়ু পেতে পান করুন জাদুকরী এই পানীয় - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীর্ঘায়ু পেতে পান করুন জাদুকরী এই পানীয়

পৃথিবীতে যদি একটি চিরন্তন সত্য থাকে, তবে তা মৃত্যু। সবাইকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। এ জন্যই বেঁচে থাকার প্রতি মানুষের এত আগ্রহ! আর দীর্ঘদিন বাঁচার ব্যাপারটা সবাইকে অরও বেশি আকৃষ্ট করে। সুস্থ ও দীর্ঘ জীবন পেতে চাই আমরা সবাই, কিন্…



পৃথিবীতে যদি একটি চিরন্তন সত্য থাকে, তবে তা মৃত্যু। সবাইকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। এ জন্যই বেঁচে থাকার প্রতি মানুষের এত আগ্রহ! আর দীর্ঘদিন বাঁচার ব্যাপারটা সবাইকে অরও বেশি আকৃষ্ট করে। সুস্থ ও দীর্ঘ জীবন পেতে চাই আমরা সবাই, কিন্তু এর জন্য নিজের যত্ন নেবার দিকে খেয়াল নেই অনেকেরোই। সুস্থ ও দীর্ঘ জীবন এর জন্য যে কাজ গুলো করতে হয় তা করতে গিয়ে অনেকেই হোঁচট খান। মানুষ ভবিষ্যতের লাভের জন্য বর্তমানের আনন্দকে ত্যাগ করাটা খুব কঠিন মনে করে।

তবে সহজ কিছু উপায়ে আপনার আয়ু বৃদ্ধি করা সম্ভব। আদা, গাজর, লেবুর রস, আপেল দিয়ে তৈরি এই পানীয়টি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। কোনো রকম স্বাস্থ্যঝুঁকি ছাড়াই এসব পানীয় আপনাকে করবে প্রাণবন্ত। আসুন তাহলে জেনে নেওয়া যাক সেই ম্যাজিক্যাল পানীয়টি।

উপকরণ:

২ সে.মি লম্বা আদা

৪টি গাজর

৩টি আপেল

অর্ধেকটা লেবুর রস

যেভাবে তৈরি করবেন:

১। আপেল, আদা, গাজর এবং লেবুর রস সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২। লক্ষ্য রাখবেন আপেল, আদা, গাজর যেন ভালভাবে মিশে যায়।

৩। এটি প্রতিদিন সকালের নাস্তা খাওয়ার আগে পান করুন।

৪। সবচেয়ে ভাল হয় প্রতিদিনেরটা প্রতিদিন তৈরি করে নেওয়া।

যেভাবে কাজ করে:

আদার উপকারিতা-

আদা কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।

এটি পাকস্থলীর ব্যাকটেরিয়া দূর করে এবং পাকস্থলীর অসুখ হওয়ার সম্ভাবনা দূর করে থাকে।

আদা মাইগ্রেন এবং মাথা ব্যথা দূর করতে অনেক বেশি কার্যকর।

গাজরের উপকারিতা-

গাজর দাঁত, চোখ, হার্ট এর জন্য অনেক উপকারী।

এটি আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করে।

আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও গাজরের ভূমিকা রয়েছে।

আপেলের উপকারিতা-

আপেল আপনার আভ্যন্তরীণ রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে থাকে।

এটি আপনার ওজন হ্রাস করতে সাহায্য করে এবং  কিডনি ও লিভারকে সুস্থ রাখে।

আপেল বিষণ্ণতা, হতাশা, অনিদ্রা দূর করে এবং হজমশক্তি বৃদ্ধি করে থাকে।

লেবুর রসের উপকারিতা-

উচ্চ রক্তচাপ কমাতে লেবুর রস বেশ কার্যকরী।

এটি শরীরের নানা প্রকার ব্যথা উপশম করতে সাহায্য করে।

দেহের আভ্যন্তরীণ ইনফেকশন দূর করতেও লেবু বেশ উপকারী।

এই একটি পানীয় প্রতিদিন পানে আপনি পেয়ে যেতে পারেন দীর্ঘজীবন।


from Daily Bangla http://bit.ly/2VgKAbq

No comments