আপনি কি অলস? - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আপনি কি অলস?

সহজাত প্রবৃত্তি অলসতা। তবে জানেন কি, এ বদভ্যাস আত্মবিনাশী। জীবনচলার পথে অনেক বাঁধা তৈরি করে অলসতা। তাই নিজেই পরীক্ষা করে দেখুন, অলসতার সঙ্গে আপনার মিতালী রয়েছে কিনা? এ কুইজের প্রতিটি প্রশ্নের ‘ক’ উত্তরের জন্য ১, ‘খ’ উত্তরের জন্য…




সহজাত প্রবৃত্তি অলসতা। তবে জানেন কি, এ বদভ্যাস আত্মবিনাশী। জীবনচলার পথে অনেক বাঁধা তৈরি করে অলসতা। তাই নিজেই পরীক্ষা করে দেখুন, অলসতার সঙ্গে আপনার মিতালী রয়েছে কিনা? এ কুইজের প্রতিটি প্রশ্নের ‘ক’ উত্তরের জন্য ১, ‘খ’ উত্তরের জন্য ২, ‘গ’ উত্তরের জন্য ৩ এবং ‘ঘ’ উত্তরের জন্য ৪ নম্বর রাখা হয়েছে।







১. সবসময় গুরুত্বপূর্ণ তথ্য পড়ে থাকেন?

        ক. হ্যা, সবসময়

        খ. চেষ্টা করেন

        গ. মাঝে মাঝে

        ঘ. প্রায়ই অন্য কাউকে দিয়ে কাজটি সেরে রাখেন



২. ঘরদোর পরিপাটি রাখেন?

        ক. হ্যা, সবসময়

        খ. প্রায়শই

        গ. যখন প্রয়োজন হয়

        ঘ. না, এরচেয়ে আরাম আয়েশই ভালো



৩. আপনার ব্যক্তিগত কাজে অন্যকে যুক্ত করেন?

        ক. কখনই না

        খ. মাঝে মাঝে

        গ. প্রায়ই

        ঘ. সবসময়



৪. সবকিছুই কি পরিকল্পনা মাফিক করে থাকেন?

        ক. হ্যা, সবসময়েই

        খ. মাঝেমাঝে

        গ. যখন প্রয়োজন পড়ে

        ঘ. না, এটা খুব পরিশ্রমের



৫. ফ্রিজ খালি থাকলে কি করেন?

        ক. খাবার কিনতে বের হয়ে পড়েন

        খ. ঘরে আর কোনো খাবার আছে কিনা খোঁজ নেন

        গ. ফোন করে খাবার আনানোর ব্যবস্থা করেন

        ঘ. ক্ষুধা না লাগা পর্যন্ত অপেক্ষা করেন



৬. অংক নিয়ে মাথা ঘামান?

        ক. হ্যা

        খ. মাঝে মাঝে

        গ. এটা বিরক্তিকর

        ঘ. না



৭. সকাল সকাল বিছানা ছাড়েন?

        ক. প্রতিদিন

        খ. মাঝে মাঝে

        গ. অ্যালার্ম না বাজা পর্যন্ত শুয়ে থাকেন

        ঘ. যতক্ষণ পারেন, বিছানায় থাকেন

     

৮. গাড়ির পরিবর্তে মাঝেমাঝে কি হাঁটাহাটি করেন?

        ক. প্রায়ই

        খ. দূরত্ব কম হলে

        গ. মাঝেমাঝে

        ঘ. কখনই না



 ৯. টিভি দেখার সময় ফোন বেজে উঠলে কি করেন?

        ক. দ্রুত উঠে পড়েন

        খ. কাউকে দিয়ে ফোন আনিয়ে নেন

        গ. কাউকে কলটি ধরতে বলেন

        ঘ. রিং হতেই থাকে



১০. সপ্তাহে কয়দিন ব্যায়াম করেন?

        ক. প্রতিদিন

        খ. সপ্তাহে একদিন

        গ. সপ্তাহে দুইদিন

        ঘ. কখনই না



স্কোর: আপনার উত্তর কি ১০-এর মধ্যে? তবে সেলিব্রেট করতে পারেন— আপনি মোটেও অলস নন। ১১ থেকে ১৫’র মধ্যে উঠানামা করলে আপনি মোটামুটি অলস। আর ১৫’র বেশি হলে, আপনি ভীষণ অলস প্রকৃতির। অলসতার কারণে জীবনের দৌড়ে প্রায়ই পিছিয়ে পড়েন।


from Daily Bangla http://bit.ly/2Wm6n5Z

No comments