১৫ বছরের ছোট প্রেমিককেই বিয়ে করছেন সুস্মিতা! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৫ বছরের ছোট প্রেমিককেই বিয়ে করছেন সুস্মিতা!

বলিউডের আলোচিত জুটি তারা। তবে আলোচনার মূলে থাকে তাদের বয়সের ব্যবধান। প্রেমিকের চেয়ে ১৫ বছরের বড় বলিউডের অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এই বিষয়টাই তাদেরকে মুখরোচক গল্পের কেন্দ্রবিন্দুতে রাখে।

এবার শোনা যাচ্ছে, শিগিরই …



বলিউডের আলোচিত জুটি তারা। তবে আলোচনার মূলে থাকে তাদের বয়সের ব্যবধান। প্রেমিকের চেয়ে ১৫ বছরের বড় বলিউডের অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। এই বিষয়টাই তাদেরকে মুখরোচক গল্পের কেন্দ্রবিন্দুতে রাখে।

এবার শোনা যাচ্ছে, শিগিরই নাকি এই জুটি বিয়ে করতে চলেছেন। সম্প্রতি তাদের বাগদান হয়ে গেছে বলেও গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে বলিউডে।

প্রেমিক রোহমান শালকে প্রকাশ্যেই ভালোবাসার কথা বলেছেন সুস্মিতা সেন। তাদের বিয়ে নিয়েও জল্পনা তৈরি হয়েছিল সিনে ইন্ডাস্ট্রিতে। এবার এনগেজমেন্টের খবর সেই জল্পনাকে আরও উস্কে দিলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কাঁধের ওপর দিয়ে হাত রেখে রোহমানকে জড়িয়ে রয়েছেন নায়িকা। তার অনামিকায় রয়েছে একটি আংটি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘নিঃশর্তভাবে তোমার, রোহমান…।’

সুস্মিতার হাতে এই আংটি দেখে অনেকে মনে করছেন, হয়তো এনগেজমেন্ট হয়ে গিয়েছে এই জুটির। ছবির নিচে অনেকেই সরাসরি এই প্রশ্ন করেছেন। কেউ বা আগাম অভিনন্দন জানিয়েছেন তাদের। যদিও এনগেজমেন্ট হয়েছে কিনা, তা নিয়ে মুখ খোলেননি সুস্মিতা।

প্রসঙ্গত, সুস্মিতার বয়স এখন ৪২। আর রোহমানের ২৭। রোহমান মুম্বাইয়েরই একজন মডেল। বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাকে। বলিউডে পা রাখার জন্য বহু দিন ধরেই নাকি চেষ্টা করে যাচ্ছেন তিনি।

এদিকে অনেকদিন হয় কোনো চলচ্চিত্রে দেখা মিলেনি অভিনেত্রী সুস্মিতা সেনের। সেজন্য তার ভক্তরাও অনেক আক্ষেপ করেন।


from Daily Bangla http://bit.ly/2JFwE8q

No comments