ইদানিং সিগারেট ছাড়ার জন্য বাজারে এসেছে ই-সিগারেট। বিশেষজ্ঞরা বলেন, নিকোটিন বিহীন এই ইলেকট্রনিক সিগারেট মানবদেহের জন্য নিরাপদ। কিন্তু আমেরিকার ক্যান্টাকিতে যা ঘটলো তাকে মোটেও নিরাপদ বলা যাচ্ছে না।
পুরো ঘটনাটিই ধরা পড়েছে একটি সিসিক্যামেরার ভিডিও ফুটেজে। এতে দেখা যায়, একটি গ্রোসারিতে এক ব্যাক্তি কিছু জিনিস নাড়াচাড়া করছিলেন, এসময় তিনি একটি ইলেকট্রিক সিগারেট তার পকেটে পুরে দেন। ক্ষনিক পরেই বিস্ফোরণ ঘটে ওই সিগারেটের ব্যাটারিতে। এতে আগুন লেগে যায় ব্যাক্তির শরীরে।
এ অবস্থায় দৌড়ে তিনি গ্রোসারি থেকে রাস্তায় নেমে আসেন এবং দু’জন ব্যাক্তি তাকে আগুন নেভাতে সহযোগীতা করে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ই-সিগারেট দূর্ঘটনায় আহত ব্যাক্তি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
from Daily Bangla http://bit.ly/2LmCKgE

No comments