অর্ধনগ্ন চার নারী হেনস্তা করলেন তারিক রামাদানকে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

অর্ধনগ্ন চার নারী হেনস্তা করলেন তারিক রামাদানকে

একটি ইসলামিক আলোচনা অনুষ্ঠান চলাকালে খ্যাতিমান ইসলামিক দার্শনিক তারিক রামাদানকে হেনস্তা করেছেন চারজন অর্ধনগ্ন নারী।

রোববার ফ্রান্সের বরগেট শহরে ওই অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে এমন কাণ্ড ঘটায় ‘ফিমেন’ নামের একটি কট্টরপন্থী নারীবাদী …



একটি ইসলামিক আলোচনা অনুষ্ঠান চলাকালে খ্যাতিমান ইসলামিক দার্শনিক তারিক রামাদানকে হেনস্তা করেছেন চারজন অর্ধনগ্ন নারী।

রোববার ফ্রান্সের বরগেট শহরে ওই অনুষ্ঠান চলাকালে প্রকাশ্যে এমন কাণ্ড ঘটায় ‘ফিমেন’ নামের একটি কট্টরপন্থী নারীবাদী সংগঠনের এই চার কর্মী। ইসলামী পোশাক পরেই ওই নারীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করে।

আলোচনার এক পর্যায়ে তারা জিন্সের ওপর পরিধান করা বোরকা খুলে নগ্নবক্ষে তারিক রামাদানের দিকে তেড়ে যান। ওই বোরকা তার মাথায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তাদের একজন।

সে সময় নারীবাদীদের স্লোগান দিতে শোনা যায়, ‘আল্লাহ রাজনীতিক নন, কোরআন সংবিধানের কোনো উৎস নয়। মুসলিম ব্রাদারহুডের কর্তৃত্ববাদী প্রকল্প আমাদের স্বাধীনচেতা মূল্যবোধের সঙ্গে যায় না।’

ঘটনার আকস্মিকতায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তারিক রামাদান। পরে আয়োজক সংগঠনের লোকজন ওই চার নারীবাদীকে সেখান থেকে সরিয়ে নেন। 


from Daily Bangla http://bit.ly/2VNjmgE

No comments