প্রাক্তন প্রেমিকের সামনে বিয়ের প্রস্তাব পেলেন ক্যাটরিনা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাক্তন প্রেমিকের সামনে বিয়ের প্রস্তাব পেলেন ক্যাটরিনা

ক্যাটরিনার প্রেমিকের তালিকাটা এক্কেবারে ছোট নয়। চলচ্চিত্রের ক্যারিয়ারে অনেক নায়কের সঙ্গেই প্রেম করেছেন এই নায়িকা। বিশেষ করে তার প্রাক্তন প্রেমিকের তালিকায় আসবে সালমান খান, রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রার নাম। সবচেয়ে বেশি আলোচন…



ক্যাটরিনার প্রেমিকের তালিকাটা এক্কেবারে ছোট নয়। চলচ্চিত্রের ক্যারিয়ারে অনেক নায়কের সঙ্গেই প্রেম করেছেন এই নায়িকা। বিশেষ করে তার প্রাক্তন প্রেমিকের তালিকায় আসবে সালমান খান, রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রার নাম। সবচেয়ে বেশি আলোচনা হয়েছেন সালমান খানের সঙ্গে প্রেম নিয়ে।

সালমান-ক্যাটরিনা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। সবশেষ এই জুটির মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাটি হয়েছিল সুপার হিট। এরপর আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ সিনেমায় জুটি বাঁধেন তারা। তবে এখন তারা শুধুই বন্ধু।

মজার ব্যাপার হলো সম্প্রতি প্রাক্তন প্রেমিক সালমান খানের সামনেই বিয়ের প্রস্তাব পেয়েছেন ক্যাটরিনা কাপুর। একটি অনুষ্ঠানে সঞ্চালক হয়ে হাজির হন বিকি কৌশল। আর সেখানে ক্যাটরিনা কাইফ হাজির হলে, তাকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেন এ ‘উরি’ অভিনেতা।

তিনি বলেন, বলিউডে এখন বিয়ের মরশুম চলছে। সবাই যেখানে বিয়ে সেরে নিচ্ছেন, সেখানে ক্যাট কেন এখনও বসে রয়েছেন? অর্থাত তিনিও তো কোনও ভাল ‘বিকি কৌশল’-কে দেখে বিয়ে করে নিতে পারেন। ‘উরি’ অভিনেতার ওই মন্তব্যের পর পরই ‘মুঝসে শাদি কারোগি’ বেজে ওঠে। আর সেই গান শুনে হেসে ফেলেন ক্যাটরিনা।

অন্যদিকে, দর্শক আসনে বসে বোন অর্পিতা খান শর্মার কাঁধের উপর মাথা রেখে শুয়ে পড়েন সালমন। এর পশাপাশি বিকির প্রশ্ন শুনে ক্যাট বলেন, কেউ তাকে বিয়ের প্রস্তাব দেবেন, এমন ক্ষমতা নেই। প্রাক্তন প্রেমিকার ওই মন্তব্য শুনে হঠাতই চমকে ওঠেন সালমন খান। আর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই ভাইরাল হয়ে যায়


from Daily Bangla http://bit.ly/2vzNHk7

No comments