অভিনেতা কার্তিক আরিয়ানের ঠ্োঁটে ঠোঁট ডুবিয়ে গভীর চুম্বনে হারিয়েছেন সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। দিল্লির একটি বারে এভাবে চুম্বনরত অবস্থায় পাওয়া গেছে তাদের। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে।
ভিডিওটি প্রকাশ হওয়ার পর পরই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। কার্তিকের প্রতি সারার দুর্বলতার কথা সবার জানা। প্রকাশ্যেই অনেকবার বলেছেন কার্তিককে পছন্দ করেন তিনি। বিভিন্ন শোয়ে বারবার কার্তিকের সঙ্গে ডেটে যেতে চেয়েছেন সারা।
এই কারণেই কার্তিক আরিয়ানের সঙ্গে সারা আলী খানের এই চুম্বনের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
তবে ভিডিওটি ভালো করে দেখলে বোঝা যাবে এটি একটি শ্যুটিংয়ের দৃশ্য। শোনা যাচ্ছে কার্তিক ও সারা তাদের আগামী ছবি ‘লাভ আজকাল ২’-এর শুটিং করেছেন।
from Daily Bangla http://bit.ly/2DJTWGy

No comments