
নিজস্ব প্রতিনিধি, বাগুইহাটি,২৪এপ্রিলঃ-আবারো বেটিং চক্রের হদিশ এবার বাগুইহাটি হলদিরামের কাছে একটি সরকারি আবাসন থেকে ধৃত আট। গতকাল রাতে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ এবং বাগুইআটি থানার যৌথ উদ্যোগে মোবাইলের সূত্র ধরে এই চক্রের হদিশ পায় পুলিশ। আইপিএলের ম্যাচ চেন্নাই এবং সানরাইজ হায়দ্রাবাদ ম্যাচের বেটিং চলাকালীন গ্রেপ্তার করে বাগুইআটি থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয় ২৫থেকে ৩০ টি মোবাইল বেশ কয়েকটি ল্যাপটপ এবং একটি অত্যাধুনিক মেশিন যার মাধ্যমে অনলাইনে বেটিং চক্র চালাতে বলে পুলিশ অনুমান।
from Breaking Kolkata http://bit.ly/2vgRvXq
No comments