BREAKING.. মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভাকে ঘিরে চলছে প্রস্তুতি - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING.. মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভাকে ঘিরে চলছে প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর, ২৪এপ্রিলঃ- আগামীকাল নির্বাচন উপলক্ষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা দুর্গাপুরে । দুর্গাপুরের এফসিআই কলোনির কমিউনিটি সেন্টারের মাঠে বিকেল তিনটে এই সভা অনুষ্ঠিত হবে । এই সভাকে ঘিরে চলছে প্রস…


নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর, ২৪এপ্রিলঃ- আগামীকাল নির্বাচন উপলক্ষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা দুর্গাপুরে । দুর্গাপুরের এফসিআই কলোনির কমিউনিটি সেন্টারের মাঠে বিকেল তিনটে এই সভা অনুষ্ঠিত হবে । এই সভাকে ঘিরে চলছে প্রস্তুতি । এ দিন সকালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি পূর্ব অভিষেক মোদী সভাস্থল পরিদর্শন করেন । আজ সন্ধেয় সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে এসে উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কাল সকালে প্রথমে তিনি বীরভূমে উড়ে যাবেন একটি জনসভার জন্য । সেখান থেকে তিনি সরাসরি দুর্গাপুরের সভাস্থলে হেলিকপ্টারে এসে পৌঁছবেন । সভাস্থলের পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড । রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা ঘিরে প্রশাসনিক ব্যস্ততা এই মুহূর্তে তুঙ্গে ।


from Breaking Kolkata http://bit.ly/2Gx6u4H

No comments